শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

তুর্কি সেনাদের এস-৪০০ চালানো শেখাবে রাশিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তুরস্কের সেনাদলকে রাশিয়ার অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ চালানোর প্রশিক্ষণ দেয়া হবে। চলতি বছরের গ্রীষ্মকালে এ প্রশিক্ষণ শুরু হবে বলে জানা গেছে। খবর ইয়েনি শাফাক

এস-৪০০ কেনার জন্য আঙ্কারা এবং মস্কো যে চুক্তি করেছে তার আওতায় এ প্রশিক্ষণ দেয়া হবে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম।

খবরে বলা হয়েছে, একশ তুর্কি সেনা শিগগিরই আজারবাইজানে যাবে। সেখানে তাদেরকে প্রথমে এস-৩০০ চালানোর প্রশিক্ষণ দেয়া হবে। ২০১৭ সালে এ ব্যবস্থা রাশিয়ার কাছ থেকে কিনেছিল দেশটি। প্রশিক্ষণ শেষে তুর্কি সেনাদল গরমকালের শেষ দিকে রাশিয়ায় যাবে। সেখানে তাদের এস-৪০০ চালানোর প্রশিক্ষণ শুরু হবে। দলটি আগামী জানুয়ারি মাসে তুরস্ক ফিরে আসবে ।

এর আগের খবরে বলা হয়েছে যে, তুরস্ককে চলতি বছরের জুলাই মাসে এস-৪০০ সরবরাহ করবে রাশিয়া। এ ব্যবস্থা নভেম্বরের মধ্যেই চালু হয়ে যাবে। ন্যাটোদেশ তুরস্ক মার্কিন চাপ উপেক্ষা করে এস-৪০০ কেনার কাজে এগিয়ে চলেছে।

এর আগে এরদোগান বলেছেন, রাশিয়ার সঙ্গে সম্পাদিত চুক্তি থেকে মার্কিন চাপের মুখে সরে আসবে না তুরস্ক। এমন কি তিনি আরো বলেছেন, আঙ্কারা এস-৫০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাও কিনতে পারে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ