শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

মাসুদ আজহারকে আন্তর্জাতিক সন্ত্রাসী ঘোষণায় আবারো চীনের বাধা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জইশে মুহাম্মাদের প্রধান মাসুদ আজহারকে আন্তর্জাতিক সন্ত্রাসী ঘোষণায় আবারো বাধা দিয়েছে চীন। জাতিসংঘে ভারতের তোলা প্রস্তাবে ফ্রান্স, আমেরিকা ও ব্রিটেন সম্মতি দিলেও ভেটো দেয় বেইজিং।

প্রস্তাবে ভারত দাবি করেছিল, মাসুদ আজহারকে সন্ত্রাসী ঘোষণা দেয়ার পাশাপাশি তাকে জাতিসংঘের কালো তালিকাভুক্ত এবং তার ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা ও সম্পদ জব্দ করতে হবে।

কিন্তু চীন আগেই বলেছিল, ‘মাসুদ আজহার ইস্যুতে এমন সমাধান খুঁজতে হবে যা সব পক্ষের কাছেই গ্রহণযোগ্য হয়।’

গত ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় সন্ত্রাসী হামলার পর বিমান হামলার পাশাপাশি সন্ত্রাসবাদ দমনে আন্তর্জাতিক সহায়তা চাইতে শুরু করে ভারত।

যার জেরে ২৭ ফেব্রুয়ারি জাতিসংঘের নিষিদ্ধ তালিকায় ফের মাসুদের নাম ঢোকানোর জন্য নতুন করে প্রস্তাব আনে ফ্রান্স, ব্রিটেন ও আমেরিকা। নিয়ম অনুযায়ী সেই দিন থেকে দশ কর্মদিবসের মধ্যে ওই প্রস্তাব নিয়ে ভোটাভুটি হওয়ার কথা।

সে অনুসারে গতকাল (বুধবার) ভোটাভুটি হয় কিন্তু চতুর্থবারের মতো ভারতের আনা প্রস্তাবে ভেটো দেয় চীন। ভারত এ ঘটনায় হতাশা প্রকাশ করেছে। সূত্র: পার্সটুডে।

আইএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ