মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

সমস্যার সম্মুখীন হলে রাসুল সা. যে দোয়াটি পড়তেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রোকন হারুন

বিপদাপদ ও সমস্যা আমাদের এক পরম বন্ধু। নিত্যদিনই কোন না কোন নতুুন নতুন সমস্যার সম্মুখীন হই আমরা। এক সমস্যা না কাটতেই আরেক সমস্যা সামনে এসে হাজির হয়। এতে আমরা অতিষ্ঠ হয়ে পড়ি জীবনের ওপর।

দিক-বিদিক ছুটাছুটি করি। হাহুতাশ করি সেসব সমস্যা থেকে রেহায় পাওয়ার জন্য। জটিল কোন সমস্যায় পড়লে মানুষিক রোগী হয়ে পড়ি আমরা। আমাদের জীবনে খুবই বড় একটি বিষয় হলো ‘সমস্যা’।

মানুষ হিসেবে যতদিন বেঁচে থাকব ততদিন বিপদাপদ ও সমস্যা আমাদের তাড়া করে ফিরবেই। কারণ এটি আমাদের অবিচ্ছেদ্য অংশ।

রাসুলে আরাবী সা. যখন কোন সমস্যার সম্মুখীন হতেন তখন তিনি يا حي يا قيوم برحمتك أستغيث’ (ইয়া হায়্যু ইয়া কাইয়ুম বিরাহমাতিকা আসতাগিজ) এ দোয়াটি পড়তেন । সূত্র: তিরমিযী, হাদীস নং- ৩৫২৪।

রাসুল সা. এর বাস্তব জীবনদর্শনই আমাদের সমস্যা সমাধানের সহজ ও সুন্দর পথ। তাই যখনই কোন সমস্যায় পড়ব তখন হাদিসে বর্ণিত উক্ত দোয়াটি বেশি বেশি করে পাঠ করব। সমস্যা সমাধানের সহজ পথ আল্লাহ তায়ালা বের করে দিবেন।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ