শনিবার, ২০ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটা একটা মাফিয়া পার্টি: স্বরাষ্ট্রমন্ত্রী ভারতে ৪৫ দিনে ২৩টির বেশি মসজিদ-মাদরাসা ভাঙল বিজেপি সরকার কারা চাঁদাবাজির সঙ্গে জড়িত, জনগণ জানে: জামায়াত আমির কর্মবিমুখতা থেকে ভিক্ষাবৃত্তি: সমাজের নীরব অভিশাপ বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি: পানিসম্পদ প্রতিমন্ত্রী ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি ব্যর্থ করে দিতে পারে ইসরায়েল: মার্কিন গোয়েন্দাসংস্থা। বিশ্ব শরণার্থী দিবসে বাস্তুচ্যুত মানুষের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিতের আহ্বান গাজীপুরে ইসলামী ছাত্র আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিকেএম মিডিয়া সেলের আয়োজনে ওরিয়েন্টেশন কর্মশালা ইঞ্জিন বিকল হয়ে ফেনীতে আড়াই ঘণ্টা আটকা মেঘনা এক্সপ্রেস

বিজেপির জন্যই কাশ্মীরের আজ এই অবস্থা: ওমর আবদুল্লাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: “কাশ্মীরে আতংক, গুলির শব্দ, বারুদের গন্ধ৷ আর এসবই হয়েছে বিজেপির ভুল নীতির জন্য৷ পিডিপির সঙ্গে স্বার্থের জোট করে কাশ্মীরের ভবিষ্যত নষ্ট করেছে বিজেপি৷ এই জোট কাশ্মীরে বন্দুক, সন্ত্রাস, আতংক ও ভয়ের জন্ম দিয়েছে৷” এ মন্তব্য করেছেন জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা৷

গত সোমবার জম্মু-কাশ্মীরের শ্রীনগরে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী৷ তিনি বলেন, ‘কাশ্মীরে একের পর এক বাঙ্কার তৈরি করেছে বিজেপি সরকার৷ হিংসা ছড়িয়েছে প্রতিবেশী দেশে৷ ৩৭০ এ ধারা নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে৷ আমাদের সময়ে কাশ্মীর থেকে ৪০টি বাঙ্কার সরিয়ে ছিলাম৷ আর এখন দোতলা বাঙ্কার তোলা হচ্ছে।’

২০১৪ সালে মোদীর ভাষণকে কটাক্ষ করে তিনি বলেন, “মোদী নিজের বক্তব্যে কাশ্মীর থেকে মুফতি ও আবদুল্লাহ পরিবারকে সরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন৷ কিন্তু ২০১৫ সালে জোট করবেন বলে এই দুই পরিবারের কাছেই হাত পাতলেন৷ কিন্তু আবদুল্লাহ পরিবার আপনার সেই কথা ভোলেনি৷ তবে মুফতিরা ক্ষমতা আসার লোভে আপনার হাত ধরেছিল৷”

এর আগে, ওমর আবদুল্লা বলেন, ‘কাশ্মীরিদের বিরুদ্ধে চক্রান্ত চালাচ্ছে বিজেপি সরকার৷ গোটা দেশেই নিরীহ কাশ্মীরিদের ওপর চাপ তৈরি করা হচ্ছে, আর এটা শুরু হয়েছে পুলওয়ামা হামলার পর থেকেই৷

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ