মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সাইবার আইনে সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই: আইনমন্ত্রী ‘অর্থনৈতিক সংস্কার ও সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকছে আইএমএফ’  নামাজে রাকাতসংখ্যা ভুলে গেলে করণীয় ‘দুর্যোগ ব্যবস্থাপনা হতে হবে বিজ্ঞানভিত্তিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক’ ‘সৌ‌দির পরিস্থিতি ঠিক হলে ভিসার মেয়াদ শেষ হওয়া‌ প্রবাসীদের নিয়ে আলোচনা’ পাকিস্তানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৬ প্রবাসীদের জন্য বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী শায়খ আব্দুস সাত্তার: বীর মুজাহিদিনের প্রতিচ্ছবি সৌদিগামী আটকে পড়া যাত্রীদের ক্ষতিপূরণ ও থাকা-খাওয়ার ব্যবস্থার দাবি ‘ড. সাঈদুর রহমান আজমি নদভির মৃত্যুতে একটি যুগের অবসান’

রাজশাহীতে ট্রাক খাদে পড়ে ২ ভাইয়ের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজশাহীর মোহনপুরে একটি ট্রাক খাদে পড়ে দুই ভাই নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন।

সোমবার সকালে মোহনপুর মেডিকেল মোড়ে এ দুর্ঘটনা ঘটে বলে মোহনপুর থানার ওসি আবুল হোসেন জানান।

নিহতরা হলেন, কুষ্টিয়া জেলার দৌলতপুর এলাকার পলান সরকারের ছেলে মোহন (২৮) ও তার চাচাতো ভাই রাশেদ (২৩)।

আহতরা হলেন, একই এলাকার শাহজাহানের ছেলে শফিকুল ইসলাম (৩২) ও ট্রাক চালক জামাল সরকারের ছেলে সাগর হোসেন (২০)। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি বলেন, ধানবোঝাই একটি মিনি ট্রাক নওগাঁ থেকে রাজশাহী যাচ্ছিল। পথে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি রাস্তার পাশে উল্টে যায়। এ সময় ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ