বুধবার, ২২ জুলাই ২০২৬ ।। ৭ শ্রাবণ ১৪৩৩ ।। ৮ সফর ১৪৪৮

শিরোনাম :
পলিথিন কারখানায় অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে কুরআন খতম ও দোয়া মাহফিল শায়খ আহমাদুল্লাহর আমন্ত্রণে আস-সুন্নাহ পরিদর্শনে প্রতিমন্ত্রী নুর দুই বিভাগে ভারী বর্ষণ, সারাদেশে ঝড়-বজ্রবৃষ্টির আভাস  বিশ্ববিদ্যালয় ভেঙে শিক্ষার্থীদের জীবন ক্ষতিগ্রস্ত করবেন না: মাহমুদ মাদানী একাধিক বিয়ের আগে কিছু বিষয় ভাবা জরুরি ‘হ্যালো ডিসি’ অ্যাপ: ঘরে বসেই মিলবে ঢাকা জেলা প্রশাসনের সেবা ‘মাওলানা ফজলুর রহমানের বক্তব্যে সমর্থন নেই মুত্তাহিদা মাদারিস কাউন্সিলের’ নবীজি (সা.) যেভাবে খাবার খেতেন প্রাথমিক শিক্ষকদের উপজেলা পর্যায়ে বদলির কারণ জানালেন শিক্ষামন্ত্রী

দ. কোরিয়ার হেলিকপ্টার বিধ্বস্ত, নিখোঁজ ৭

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাপানের বিরোধপূর্ণ দোকড়ো দীপপুঞ্জে একটি দক্ষিণ কোরীয় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৭ জন নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে অভিযান চালানো হলেও এখনও কোনও খোঁজ পাওয়া যায়নি।

বিধ্বস্ত হেলিকপ্টারটি ইউরোপের তৈরী। হেলিকপ্টারটিতে থাকা সাতজনের পাঁচজন উদ্ধার কর্মী, একজন মাছ শিকারি ও অপরজন বেসামরিক নাগরিক ছিল। ১৯৪৫ সাল থেকে জাপান সাগর বা পূর্ব সাগরে অবস্থিত ছোট দ্বীপ ডকডো সিউলের নিয়ন্ত্রণে থাকলেও টোকিও দ্বীপটি এখনো তাদের বলে দাবি করে আসছে।

দক্ষিণ কোরিয়ার জাতীয় দমকল সংস্থার মুখপাত্র এএফপি’কে বলেন, তাদের দেশের কোস্টগার্ড, জাতীয় দমকল সংস্থার সদস্য ও বেসামরিক নৌযান নিখোঁজদের উদ্ধারে অনুসন্ধান অভিযান চালাচ্ছে। এদিকে প্রতিরক্ষা মন্ত্রণালয় ওই এলাকায় কয়েকটি হেলিকপ্টার ও ডুবুরিদের পাঠিয়েছে। তবে এখনও কারও কোনও খোঁজ পাওয়া যায়নি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ