মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির চাঁদপুর জেলা কমিটি গঠন তুরস্কের ইবন হালদুন বিশ্ববিদ্যালয় পরিদর্শনে আজহারী কঠোর পর্দা মেনেও সেরা বিজ্ঞানীর তালিকায় সৌদি অধ্যাপক নাজলা রাদ্দাদি আল-হাইআতুল উলয়ায় চাকরি, আবেদন ২০ অক্টোবর পর্যন্ত ৯৫ শতাংশ মুসলিমের দেশ আজারবাইজানে হিজাব নিষিদ্ধের পাঁয়তারা! ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাওলানা নাসরুল্লাহ বদরের লাশ দ্রুত দেশে আনার দাবি জমিয়তের সাইবার আইনে সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই: আইনমন্ত্রী ‘অর্থনৈতিক সংস্কার ও সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকছে আইএমএফ’ 

মুফতি গোলাম নবীর জানাজা সম্পন্ন; মাকবারায়ে কাসেমীতে দাফন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুল্লাহ্ আশরাফী
দেওবন্দ থেকে

দারুল উলুম (ওয়াকফ) দেওবন্দের সিনিয়র মুহাদ্দিস, জামিয়া জিয়াউল উলুম পুঞ্জ-এর শাইখুল হাদিস ও বিশিষ্ট লেখক মুফতি গোলাম নবী কাশ্মীরী রহিমাহুল্লাহ্'র জানাজা আজ বৃহস্পতিবার ইশা বা'দ দারুল উলুম দেওবন্দের এহাতায়ে মুলসারীতে অনুষ্ঠিত হয়েছে।

দারুল উলুম দেওবন্দ (ওয়াকফ) এর মুহতামিম মাওলানা সুফিয়ান কাসেমীর ইমামতিতে জানাজা হয়। পরে মাকবারায়ে কাসেমীতে তাকে সমাহিত করা হয়।

এর আগে মুফতি গোলাম নবী কাশ্মীরী আজ (৭ নভেম্বর) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিয়ুন।

আশঙ্কাজনক অবস্থায় দিল্লির ডিওএন হাসপাতালের আইসিউতে ভর্তি করা হয়। হাসপাতালেই তিনি চিকিৎসাধীন অবস্থায় পরপাড়ে পাড়ি জমান।

পারিবারিক সুত্রে জানা যায়, দারুল উলুম দেওবন্দ (ওয়াকফ)এর সিনিয়র মুহাদ্দিস মুফতি গোলাম নবী কাশ্মীরী দীর্ঘদিন যাবৎ বিভিন্ন রোগ ব্যাধিতে ভুগছিলেন। গত ২৭ অক্টোবর হটাৎ তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দিল্লির হাসপাতালে ভর্তি করা হয়।

পরিবারের পক্ষ থেকে তার অগণিত ছাত্র এবং শুভানুধ্যায়ীদের কাছে মরহুমের রুহের মাগফিরাত কামনা করা হয়েছে।

উল্লেখ্য, নানা গুণে গুণান্বিত ছিলেন মুফতী গোলাম নবী কাশ্মীরী রহিমাহুল্লাহ্। লেখনী, বক্তৃতা, দরস-তাদরীস সহ সব বিষয়ে তিনি ছিলেন একজন সফল ব্যাক্তি। তার লেখনীর তালিকায় ছিলো অনেকগুলো পাঠকপ্রিয় কিতাব। যার মধ্যে অন্যতম ছিলো দরসে নেযামীর আরবী সাহিত্যের প্রশিদ্ধ কিতাব “দিওয়ান ই মুতানাব্বি”, এবং তাক্বরীরে দিল পযীর।

আরবী ভাষায় ছিলো তার অসাধারণ দক্ষতা। দারুল উলুম ওয়াকফ দেওবন্দ থেকে প্রকাশিত নেদায়ে দারুল উলুম এবং জামিয়া জিয়াউল উলুম পুঞ্জ থেকে প্রকাশিত মাসিক ‘যিকর ও নযর’রের তিনি ছিলেন আমৃত্যু প্রধান সম্পাদক। চমৎকার বাক্যগঠন, শব্দ নির্বাচন সর্বোপরি আরবী এবং উরদু ভাষায় ভাষায় তার ছিলো অসাধারণ দক্ষতা।

তার বক্তৃতাও ছিলো বড় হৃদয়কাড়া! বক্তৃতার শব্দচয়নে উপস্থিত শ্রোতাদের অন্তর কেড়ে নিতো। দরস-তাদরীসে ছিলেন একজন সফল শিক্ষক। তার লেকচারে মুগ্ধ হয়ে হযরতের ছাত্ররা তাকে উপাধি দিয়েছিলেন “বাহরুল উলুম”(জ্ঞানের সমুদ্র)নামে!

আরএম/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ