মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত

বাবরি মসজিদের রায়: বিজেপির সমালোচনায় যা বললেন মাওলানা নেজামী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাবরি মসজিদের স্থানে রাম মন্দির প্রতিষ্ঠা সম্বলিত রায়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান ও বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সভাপতি মাওলানা আবদুল লতিফ নেজামী।

তিনি বলেছেন, এতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের স্বপ্নই বাস্তবায়িত হয়েছে। বাবরি মসজিদের ওপরই রাম মন্দির গড়া উচিৎ বলে, হিন্দুরা হুংকার ছেড়ে আসছে আগে থেকেই।

শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, রায়ে কাল্পনিক চরিত্র রামের স্বীকৃতি একটি মিথ্যাকে প্রতিষ্ঠিত করার অপপ্রয়াস ছাড়া আর কিছুই নয়। কেননা নিরপেক্ষ ও সূক্ষ্ম সমালোচক, প্রতিভাদীপ্ত ঐতিহাসিকগণ এবং বরেণ্য হিন্দু পন্ডিতগণ রামকে একটি কাল্পনিক চরিত্র হিসেবে অখ্যায়িত করেছেন এবং রামায়ণ, মহাভারত ও পূরাণকে ইতিহাস হিসেবে স্বীকার করেননি।

তাদের মতে, রামায়ণ, মহাভারত ও পূরাণ কাব্যের বই, ইতিবৃত্ত নয়। প্রখ্যাত ঐতিহাসিক সুরেন্দ্র নাথ এমপিএইচডি,আরএস, ডিলিট-এর মতে রাম ও যধিষ্ঠির নামে কোন রাজা ছিল না। স্বামী বিবেকানন্দ বলেছেন, ‘স্মৃতি পুরাণাদি সামান্য বুদ্ধিসম্পন্ন মানুষের রচনা, ভ্রম, প্রমাদ, ভেদবুদ্ধি ও দ্বেষবুদ্ধিতে পরিপূর্ণ’।

তিনি আরও বলেন, বাবরি মসজিদের স্থানে রাম মন্দির প্রতিষ্ঠার রায়ে বিস্মিত হওয়ার কিছুই নেই। কেননা রামের কথিত জন্মভূমি-বাবরি মসজিদ জমির বিবাদ নিয়ে চলা মামলা নিষ্পত্তির আগেই বাবরি মসজিদের ওপর রাম মন্দির নির্মাণের ঘোষণা দিয়েছে বিজেপি নেতা সাক্ষী মহারাজ। এমনকি মসজিদের জায়গায় মন্দির নির্মাণের ঘোষণা দিয়েছিল ভারতের ক্ষমতাসীন বিজেপির এই সাংসদ। সাক্ষী মহারাজ জানিয়েছিল , আগামী ৬ ডিসেম্বর থেকে ওই স্থানে রামের মন্দির নির্মাণের কাজ শুরু হবে।

তিনি আরও বলেন, ২৭ বছর আগে ১৯৯২ সালের ৬ ডিসেম্বর অযোধ্যাতে বাবরি মসজিদ ভেঙে ফেলে শিবসেনার হিন্দু কর্মীরা । সেদিকে ইঙ্গিত করে সাক্ষী মহারাজ বলেন, যেদিন এই কাঠামোটিকে (বাবরি মসজিদ) ভেঙে দেয়া হয়েছিল, সেই তারিখেই মন্দির নির্মাণ শুরু করা উচিত।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ