মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সাইবার আইনে সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই: আইনমন্ত্রী ‘অর্থনৈতিক সংস্কার ও সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকছে আইএমএফ’  নামাজে রাকাতসংখ্যা ভুলে গেলে করণীয় ‘দুর্যোগ ব্যবস্থাপনা হতে হবে বিজ্ঞানভিত্তিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক’ ‘সৌ‌দির পরিস্থিতি ঠিক হলে ভিসার মেয়াদ শেষ হওয়া‌ প্রবাসীদের নিয়ে আলোচনা’ পাকিস্তানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৬ প্রবাসীদের জন্য বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী শায়খ আব্দুস সাত্তার: বীর মুজাহিদিনের প্রতিচ্ছবি সৌদিগামী আটকে পড়া যাত্রীদের ক্ষতিপূরণ ও থাকা-খাওয়ার ব্যবস্থার দাবি ‘ড. সাঈদুর রহমান আজমি নদভির মৃত্যুতে একটি যুগের অবসান’

মাত্র ৭ মাসে দুবাই কুরআনিক পার্কে দশ লাখ দর্শনার্থী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দুবাইয়ের কুরআনিক পার্ক বিগত সাত মাসে ১০ লাখের অধিক লোক পরিদর্শন করেছেন। এই পার্কটি উদ্বোধনের পর থেকেই হাজার হাজার মানুষের দৃষ্টি আকর্ষণ করে আসছে।

কুরআনে বর্ণিত উদ্ভিদসমূহ দেখার জন্য প্রতিদিন অজস্র মানুষ সেখানে ভিড় জমায়। উদ্বোধনের মাত্র সাত মাসের মধ্যে দশ লাখ দর্শনার্থীর মাইলফলক স্পর্শ করায় দুবাই গভর্নর একটি জমকালো উৎসবের আয়োজন করে।

Image result for quranic park

এই পার্কটি নির্মাণ করতে ২০০ মিলিয়ন দিরহামের অধিক অর্থ ব্যয় হয়েছে এবং এটি পর্যটকদের আকর্ষণ করার জন্য একটি সফল প্রকল্প।

৬৪ হেক্টর জমির উপর এই কুরআনিক পার্কটি নির্মাণ করা হয়েছে। এই পার্কে মোট ১৩টি বাগান রয়েছে। এসকল বাগানে কুরআন ও হাদিসে বর্ণিত ৪৫ প্রকার গাছ লাগানো হয়েছে এবং খাদ্য ও ঔষধ হিসেবে গাছগুলোর বর্ণনা উল্লেখ করা হয়েছে।

Image result for quranic park

পবিত্র কুরআনে উল্লেখিত অনেক অলৌকিক ঘটনা বিশেষ করে হযরত মুসা আ.এর লাঠির অলৌকিক ঘটনার বিস্তারিত বর্ণনা করা হয়েছে। এছাড়াও এই পার্কের সবুজ মনোরম দৃশ্য পরিদর্শকের হৃদয়ে প্রশান্তির ছায়া ফেলে দেয়।

Image result for quranic park

টাইম ম্যাগাজিন এটিকে বিশ্বের ১০০ দর্শনীয় পার্কের অন্তর্ভুক্ত করেছে।

-ওএএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ