মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী

করোনা মোকাবেলায় স্বাস্থ্য অধিদপ্তরকে ৫০ কোটি টাকা বরাদ্দ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাস মোকাবেলায় ৫০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার। অর্থ মন্ত্রণালয় থেকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুকূলে এ অর্থ বরাদ্দ দেয়া হয়েছে।

গতকাল বুধবার ৫০ কোটি টাকা বরাদ্দ দিয়ে স্বাস্থ্যসেবা বিভাগকে চিঠি পাঠিয়েছে অর্থ মন্ত্রণালয়।

এর আগে দেশে করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্তদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে ১০০ কোটি টাকা বরাদ্দ চায় স্বাস্থ্য মন্ত্রণালয়।

স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সহকারী সচিব সুশীল কুমার পালের স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, করোনা আক্রান্তদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখতে সিসিইউ, আইসিইউ, আইসোলেশন ওয়ার্ড চালু, কোয়ারেন্টাইন এবং করোনা ভাইরাস পরীক্ষার জন্য কিট ও যন্ত্রপাতি কিনতে এই পরিমাণ অর্থের প্রয়োজন। এই প্রস্তাবের পর স্বাস্থ্যসেবা বিভাগকে ৫০ কোটি টাকা বরাদ্দ হয়েছে।

অর্থ বিভাগের উপসচিব মোহাম্মদ আবু ইউছুফ স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, স্বাস্থ্যসেবা বিভাগের দেওয়া প্রস্তাবের প্রেক্ষিতে করোনা ভাইরাস প্রতিরাধে ও আক্রান্ত রোগীর চিকিৎসার জন্য অর্থ বিভাগের অপ্রত্যাশিত ব্যয় ব্যবস্থাপনা খাত থেকে চলতি ২০১৯-২০২০ অর্থবছরের সংশোধিত বাজেটে স্বাস্থ্যসেবা বিভাগের অনুকূলে সচিবালয় অংশে ‘সাধারণ থেকে বরাদ্দ’ খাতে ৫০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হলো।

বরাদ্দকৃত ৫০ কোটি টাকার মধ্যে ৪৫ কোটি ৫১ লাখ ৭৫ হাজার টাকা চিকিৎসা ও শল্য চিকিৎসা সরঞ্জামাদি সরবরাহ, এক কোটি ৯৮ লাখ ২৫ হাজার টাকা জনসচেতনতামূলক কাজে এবং দুই কোটি ৫০ হাজার টাকা কেমিক্যাল-রি-এজেন্ট খাতে খরচ করা হবে।

তবে এই অর্থ ব্যয়ে শর্ত দেয়া হয়েছে যে, অর্থ ব্যয়ের ১০ দিনের মধ্যে কোন কোন খাতে খরচ হয়েছে, তার বিস্তারিত তথ্য অর্থ বিভাগকে জানাতে হবে। এ অর্থ প্রস্তাবিত খাত (করোনা ভাইরাস) ছাড়া অন্য কোনো খাতে খরচ করা যাবে না।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ