রবিবার, ১৯ জুলাই ২০২৬ ।। ৪ শ্রাবণ ১৪৩৩ ।। ৫ সফর ১৪৪৮

শিরোনাম :
দীনের আলো ছড়াচ্ছে মুফতি শহীদুল্লাহর কীর্তি ফেনীর জামিয়া রশিদিয়া উচ্চ আদালতে জমিয়তে উলামায়ে হিন্দের বড় জয় শায়খ আব্দুল্লাহ জাহাঙ্গীরকে (রহ.) মরণোত্তর সম্মাননা ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে ‘ইলমী সেমিনার’, প্রধান অতিথি দেওবন্দের মুহতামিম সোমবার চট্টগ্রামে দাওয়াহ কনফারেন্সে প্রধান অতিথি আল্লামা সাজ্জাদ নোমানী আমেরিকার প্রেসিডেন্টের স্বাক্ষরের কোনো মূল্য নেই : মুজতবা খামেনি ২৯ জুলাই ইতমিনান বোর্ডের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা যুক্তরাষ্ট্রকে ‘বড় শয়তান’ বললেন ইরানের শীর্ষ সামরিক কমান্ডার রাজধানীর আরও ৫০ পয়েন্টে ট্রাফিক লাইট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর দুই সেনা নিহতের জেরে ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের

সৌদির সঙ্গে পাকিস্তানের সম্পর্ক খারাপ হতেই পারে না: ইমরান খান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ বিন ওয়াহিদ: সৌদি আরবের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক দীর্ঘদিনের। দুই দেশই বিপদে-আপদে একে অন্যের পাশে থেকেছে। ঐতিহাসিক এই সম্পর্ক কিছুতেই খারাপ হতে পারে না বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সংবাদমাধ্যম সামাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

সৌদি আরবে সফর সম্পর্কে জানতে চাইলে খান বলেন, আমি সৌদি আরব সফরের কথা ভাবছি। এর আগে করোনার ভাইরাসের মহামারির কারণে যাওয়া সম্ভব হয়নি। খুব শিগগিরই সৌদি আরব সফর করবেন বলেও জানান তিনি।

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টে দু'দেশের সম্পর্কের বিষয়ে টুইটও করা হয়েছে, যেখানে প্রধানমন্ত্রী ইমরান খানের একই বক্তব্য পুনরাবৃত্তি করা হয়েছে।

টুইটে বলা হয়েছে, সৌদি আরব এবং মুহাম্মদ বিন সালমানের সঙ্গে আমাদের সুসম্পর্ক এখনও বিদ্যমান রয়েছে এবং সৌদি আরবে সফরের পরিকল্পনা আমি আগ থেকেই করে আসছি, কিন্তু এরই মধ্যেই করোনা চলে এল।

প্রসঙ্গত, গত বছর সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমান যখন ইসলামাবাদ সফর করেন, তখন তিনি পাকিস্তানে এতটাই জনপ্রিয় ছিলেন যে ইমরান খান মজা করে বলেছিলেন পাকিস্তানে নির্বাচন করলে যুবরাজ বিন সালমান নির্ঘাত জিতবেন।

পাকিস্তানের আতিথেয়তায় দারুণ মুগ্ধ হয়েছিলেন সৌদি যুবরাজ- এতটাই যে ফেরার আগে তিনি মন্তব্য করেছিলেন পাকিস্তানীরা তাকে সৌদি আরবে তাদেরই একজন দূত হিসাবে দেখতে পারে। বিবিসি বাংলা বলছে, শত শত কোটি ডলারের বাণিজ্য এবং বিনিয়োগ চুক্তি হয় ওই সফরে। কিন্তু মাত্র ১৮ মাস পর কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করে সৌদি-পাকিস্তান সম্পর্ক মুখ থুবড়ে পড়ে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ