বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

এ বছর এইচএসসিতে পাস করবে সবাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: এ বছর এইচএসসিতে পাস করবে সবাই। আগের দুটি পাবলিক পরীক্ষা জেএসসি-এসএসসি ও সমমানের ফলাফলের গড় অনুসারে এইচএসসির ফল নির্ধারণ করা হবে। করোনার সংক্রমণ এড়াতে ২০২০ সালে এইচএসসি ও সমমানের পরীক্ষা সরাসরি না নিয়ে ভিন্ন পদ্ধতিতে মূল্যায়ন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

গতকাল বুধবার দুপুরে ‘২০২০ সালের এইচএসসি পরীক্ষা’ নিয়ে অনলাইনে ব্রিফিংয়ে এসব তথ্য জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এ সময় মন্ত্রণালয়ের উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মন্ত্রণালয়ের দুই সচিব, বোর্ড চেয়ারম্যানরা যুক্ত ছিলেন। মূল্যায়নে জেএসসি এবং এসএসসির কোনটি থেকে কত শতাংশ নম্বর নেওয়া হবে সেটি পরামর্শক কমিটি সিদ্ধান্ত নেবে বলে জানান শিক্ষামন্ত্রী।

শিক্ষামন্ত্রী জানান, মূল্যায়নের জন্য জেএসসি এবং এসএসসির ফল বিবেচনায় নেওয়া হবে। ফলের সার্বিক মূল্যায়নের বিষয়ে আমরা একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করেছি। এ কমিটিতে শিক্ষা মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন।

মন্ত্রী বলেন, জানুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি শুরু হতে পারে সে জন্য ডিসেম্বরের মধ্যে ফল প্রকাশের চেষ্টা করব।এইচএসসিতে যারা বিভাগ পরিবর্তন করেছে তারা মনে করতে পারে যে, জেএসসি এবং এসএসসি পরীক্ষার ফলের ওপর মূল্যায়ন করলে তাদের মূল্যায়ন সঠিক হবে না। আরও অনেক বিষয় আসতে পারে। সব বিষয় মূল্যায়ন কমিটি দেখবে।

বিশ্ববিদ্যালয়ে ভর্তি পদ্ধতি সম্পর্কে তিনি বলেন, ‘আমরা তো আশা করছি, এবার সমন্বিত পদ্ধতিতেই সব ধরনের বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিতে পারব। সেই পরীক্ষাগুলো কীভাবে হবে সেটি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আলোচনা করেই এবং তখনকার করোনা পরিস্থিতি বিবেচনায় সিদ্ধান্ত গ্রহণ করা হবে।’

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ