রবিবার, ১৯ জুলাই ২০২৬ ।। ৩ শ্রাবণ ১৪৩৩ ।। ৫ সফর ১৪৪৮

শিরোনাম :
কুরআনের হিফজ সম্পন্ন করায় আমানাহ ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীকে সংবর্ধনা ভারতের আতশবাজি কারখানায় বিস্ফোরণে ৮ জনের মৃত্যু  ১০০ রাকাত নামাজ পড়িয়েও ‘হেদায়েত’ করা গেল না তাকে! জমিয়তের খাস কমিটির বৈঠক, ত্রাণ ফান্ডে সহযোগিতার আহ্বান ‘ইসলামি গবেষণাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে হবে’ ইসলামী আন্দোলনের লালমনিরহাট জেলা সম্মেলন অনুষ্ঠিত ‘জুলাই চেতনার কথা বলে ক্যাম্পাসে সন্ত্রাস চালানো দ্বিচারিতা’ বন্যা দুর্গতদের পাশে আলেম, ইসলামি সংগঠন ও দাতব্য প্রতিষ্ঠানগুলো ইমামুল হিন্দের নামে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় ধ্বংস অন্যায়: মাওলানা আরশাদ মাদানী ‘আল-মুঈন ত্রাণ তহবিলে’ উদারহস্তে সহযোগিতার আহ্বান হাটহাজারীর মুহতামিমের

শার্লি এবদো’র প্রোফাইল-কভার ফটো ডিলেট করলো টুইটার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফ্রান্সের ইসলামবিদ্বেষের বিরুদ্ধে রাস্তায় নামার পাশাপাশি অনলাইনেও প্রতিবাদ অব্যাহত রেখেছেন বিভিন্ন দেশের মানুষ। ফরাসি রম্য ম্যাগাজিন শার্লি এবদোর ভেরিফায়েড অ্যাকাউন্টের প্রোফাইল ও কভার ফটো সরিয়ে নিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার। পত্রিকাটির ওয়েবসাইটে আবারো সাইবার হামলা চালিয়েছে হ্যাকাররা।

ফ্রান্সবিরোধী বিক্ষোভের শুরুটা মূলত সামাজিক যোগাযোগ মাধ্যম থেকেই। চলতি মাসে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ইসলামকে সঙ্কটাপন্ন ধর্ম আখ্যা দিলে টুইটার ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিবাদ জানান মুসলিমরা।

মহানবী সা. হযরত মুহাম্মদ কে ব্যঙ্গ করে কার্টুন আঁকার জেরে এক শিক্ষক হত্যার প্রতিবাদ জানিয়ে বাকস্বাধীনতার খাতিরে কার্টুন প্রত্যাহার করা হবে না বলে জানান ম্যাক্রোঁ। একই সঙ্গে বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন তিনি।

টুইটার ফেসবুকে বয়কট ফ্রান্স, বয়কট ফ্রেঞ্চ প্রোডাক্টসহ ফ্রান্সবিরোধী বিভিন্ন হ্যাশট্যাগে প্রতিবাদ জানান বিভিন্ন দেশের মানুষ। একই সঙ্গে ফরাসি রম্য পত্রিকা শার্লি এবদোরও নিন্দা জানান তারা।

অনলাইনে আন্দোলনকারীরা বলছেন, বাক স্বাধীনতা ও অন্য ধর্মকে কটাক্ষ করা এক নয়। ফ্রান্সের এমন কর্মকাণ্ডকে সরাসরি ধর্মীয় উস্কানি বলছেন তারা। এরই মধ্যে শার্লি এবদোর ওয়েবসাইট বেশ কয়েকবার হ্যাক করেছেন বিভিন্ন দেশের হ্যাকাররা। টুইটার অ্যাকাউন্টেও রিপোর্টের জেরে প্রোফাইল ও কভার ফটো কিছুক্ষণের জন্য সরিয়ে নেয় টুইটার কর্তৃপক্ষ। তবে এটিকে কপিরাইট ইস্যু দাবি করেছে তারা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ