বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

অ্যাপ নয়, এনআইডি ধরে টিকা দেওয়ার পরামর্শ জাফরুল্লাহর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশের অধিকাংশ মানুষের প্রযুক্তির সঙ্গে পরিচয় না থাকায়, অ্যাপের পরিবর্তে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ধরে করোনা টিকা দেওয়ার পরামর্শ দিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী।

আজ শুক্রবার রাজধানীর গণস্বাস্থ্য নগর হাসপাতালে অনুষ্ঠিত ‘করোনা টিকার সুষ্ঠু ব্যবস্থাপনা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ পরামর্শ দেন।

দেশের মানুষকে জাতীয় পরিচয়পত্র ধরে করোনা ভ্যাকসিন দেওয়ার আহ্বান জানিয়ে ডা. জাফরুল্লাহ বলেন, বাংলাদেশের জনগোষ্ঠীর বড় অংশ দরিদ্র। তারা অনলাইন প্রযুক্তির সঙ্গে পরিচিত নন।

‘ফলে ভ্যাকসিনের জন্য অ্যাপে নিবন্ধন করা তাদের জন্য কঠিন হবে। অ্যাপ পূরণের জন্য আরেকটি দালাল পক্ষ তৈরি হবে। বিড়ম্বনা দূর করতে জাতীয় পরিচয়পত্র ধরে ভ্যাকসিন দিলে কাজ অনেক সহজ হবে’ যোগ করেন তিনি।

এ সময় আস্থা ও সচেতনতা বৃদ্ধিতে সবার আগে গণমাধ্যমের সামনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভ্যাকসিন নেওয়ার আহ্বান জানান গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী সবার আগে নিলে ভ্যাকসিন নিয়ে মানুষের মধ্যে আস্থা তৈরি হবে। তবে ভ্যাকসিন বৈজ্ঞানিকভাবে সত্য; সব মানুষের এটা নেওয়া উচিত।’

আলোচনা সভায় করোনা বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সদস্য ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সাবেক উপাচার্য অধ্যাপক ডা. নজরুল ইসলাম বলেন, ‘সাধারণত ফার্স্ট জেনারেশন ভ্যাকসিন নেওয়া হয় না। এখন আমাদের হাতে সময় কম থাকায় ফার্স্ট জেনারেশন ভ্যাকসিন নিতে হচ্ছে।’

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ