মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের ‘তিন-চার বছরের মধ্যে মসলা জাতীয় পণ্যে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে’  ‘ভারতের মুসলমানরা বাইরের কেউ নন, আমাদেরই ভাই’

হেফাজত নেতা মাওলানা জসিমউদ্দিনের উপর হামলা: লালবাগে বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহকারী মহাসচিব, লালবাগ জামেয়ার সিনিয়র মুহাদ্দিস ও শূরা সদস্য হজরত মাওলানা জসিম উদ্দীনের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে লালবাগ জামেয়ার ছাত্র শিক্ষকরা।

আজ ১০ ফেব্রুয়ারি (বুধবার) বাদ যোহর লালবাগ মাদরাসার সামনে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দিয়েছেন লালবাগের মুহাদ্দিস মাওলানা সাখাওয়াত হোসাইন রাজি।

May be an image of 5 people

এদিকে আজ বাদ আসর হেফাজত ইসলাম ঢাকা মহানগরের পক্ষ বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে লালবাগ জামিয়ার সিনিয়র মুহাদ্দিস মাওলানা জসিমউদ্দিনের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।

বিষয়টি হেফাজত ইসলাম ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক মাওলানা মামুনুল হক ফেসবুক লাইভে এসে নিশ্চিত করেছেন।

ফেসবুক লাইভে তিনি বলেন, মাওলানা জসিমউদ্দিনের উপর হামলার ঘটনাটি অত্যন্ত উদ্বেগজনক। আলেম-ওলামা এবং দেশপ্রেমী জনতার জীবনের নিরাপত্তার প্রশ্ন। বিষয়টিকে কোনভাবেই গুরুত্বহীন করার এবং এই হামলাকারী ও ষড়যন্ত্রকারীদের ছাড় দেয়ার অবকাশ নেই।

তিনি হেফাজত ইসলামের নেতৃবৃন্দ ও ধর্মপ্রিয় তৌহিদী জনতাকে বিক্ষোভে অংশ নেয়ার জন্য আহ্বান করেছেন। এছাড়াও মাওলানা জসিমউদ্দিনের সুস্থতা কমনায় দেশবাসীর কাছে দোয়া চান তিনি।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ