মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের ‘তিন-চার বছরের মধ্যে মসলা জাতীয় পণ্যে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে’  ‘ভারতের মুসলমানরা বাইরের কেউ নন, আমাদেরই ভাই’

হোয়াট বাংলাদেশ থিংক টুডে, ইউএসএ থিংকস থ্রি মান্থস লেটার: স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নো মাস্ক নো সার্ভিস বাংলাদেশ চালু করার তিন মাস পর ইউএসএ চালু করেছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, ‘হোয়াট বাংলাদেশ থিংক টুডে, ইউএসএ থিংকস থ্রি মান্থস লেটার। অর্থাৎ বাংলাদেশ আজ যা চিন্তা করে, আমেরিকা করে তিন মাস পর।’

বুধবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘জাতীয় কোভিড-১৯ টিকাদান কার্যক্রম : বেসরকারি খাতের সম্পৃক্ততা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, এখন পর্যন্ত ২ লাখ মানুষকে টিকা দেওয়া হয়েছে যাদের সবাই ভালো আছে। দুই একজনের সমস্যা হয়েছে, এটা স্বাভাবিক। বলেন, সারাদেশে টিকা পৌঁছে গেছে। এখন আমাদের সামনে চ্যালেঞ্জ মানুষকে টিকা দেওয়া। ইনশাআল্লাহ এটা সম্ভব হবে। তিনি জানান, প্রধানমন্ত্রীর অনুমতি সাপেক্ষে বেসরকারি হাসপাতালকে করোনার টিকা দেওয়াতে যুক্ত করা হবে।

অনুষ্ঠানে সরকারের কাছে ১০ লাখ টিকা চেয়েছে বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ এসোসিয়েশন। সংগঠনের সভাপতি এম এ মুবিন খান বলেন, করোনার এই সময়েও কিছু মানুষ ধন্যবাদ না দিয়ে সমালোচনায় ব্যস্ত। করোনার সময় বেসরকারি হাসপাতালের উল্লেখযোগ্য ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, করোনার আগেও সরকারের পাশে ছিল, একইভাবে টিকা দেওয়ার সময়ও সরকারের পাশে থাকবে।

তিনি জানান, বেসরকারি হাসপাতালে পরীক্ষা নিরীক্ষা করে অনুমোদন দেওয়া পাশাপাশি সরকার টিকার মূল্য নির্ধারণ করে দিলে টিকার যথাযথ মূল্য দিয়েই বেসরকারি হাসপাতাল নিতে আগ্রহী। অনুষ্ঠানে স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক, এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী ডা. এনামুর রহমান উপস্থিত ছিলেন।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ