শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

দাওরায়ে হাদিসের সাময়িক সনদ ও নম্বরপত্র দিচ্ছে হাইয়াতুল উলইয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: ১৪৪১ হিজরী/২০২০ সনের দাওরায়ে হাদীসের সাময়িক সনদ ও নম্বরপত্র প্রদান করা হচ্ছে বলে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কওমি মাদরাসার সর্বোচ্চ শিক্ষা সংস্থা আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ।

আজ বুধবার সংস্থাটির ভেরিফাইড ফেসবুক পেইজে দেয়া এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৪৪১ হিজরী/২০২০ সনের দাওরায়ে হাদিস (তাকমীল) পাসের সাময়িক সনদপত্র ও নম্বরপত্র উত্তোলনের জন্য (১) মূল প্রবেশপত্র, (২) জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধনপত্র প্রদর্শনের পাশাপাশি (৩) মূল নিবন্ধনপত্র প্রদর্শন করতে হবে। তাই ১৪৪১ হিজরী/২০২১ সনে উত্তীর্ণ দাওরায়ে হাদিস (তাকমীল) ফারেগীনগণ আল-হাইআতুল উলয়ার অফিসে সাময়িক সনদ উত্তোলনের জন্য আসার সময় উপরোক্ত কাগজপত্র সঙ্গে আনবেন।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ১৪৩৮-১৪৪০ হিজরী/২০১৭-২০১৯ সনের সাময়িক সনদ ও নম্বরপত্র উত্তোলনের জন্য আসার সময় মূল প্রবেশপত্র এবং জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধনপত্র সঙ্গে আনতে হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ