শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

নাশকতার আশঙ্কা নেই ২১ ফেব্রুয়ারিতে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ২১ ফেব্রুয়ারি ঘিরে কোনো নাশকতার সম্ভাবনা নেই। এ বিষয়ে নিরাপত্তা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আজ শনিবার সকালে রাজধানীর সেগুনবাগিচায় এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

সেখানে জুম বাংলাদেশ স্কুলের আয়োজনে চিত্রাংকন প্রতিযোগিতা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন জুম বাংলাদেশের সভাপতি রুহুল আমিন সেলিম। স্বাগত বক্তব্য দেন জুম বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রকৌশলী খালেদ হুসাইন, প্রধান পৃষ্ঠপোষক মনিরুজ্জামান, সহসভাপতি জেরিন সুলতানা প্রমুখ।

অনুষ্ঠানে জুম বাংলাদেশ স্কুলের শিক্ষার্থীরা সংগীত ও নৃত্য পরিবেশন করে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী এসটি শাহীন প্রধান। পরে বিভিন্ন শাখার শিশু ও সমন্বয়কদের হাতে শিক্ষাসামগ্রী ও পুরস্কার বিতরণ করেন আগত অতিথিরা।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ