বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

মিয়ানমারে সেনা সদস্যকে হত্যার দায়ে ১৯ বিক্ষোভকারীকে মৃত্যুদণ্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মিয়ানমারের সামরিক সরকার এবার এক সেনা সদস্যকে হত্যার দায়ে ১৯ বিক্ষোভকারীকে মৃত্যুদণ্ড দিয়েছে।

সামরিক অভ্যুত্থানের পর বিক্ষোভ মোকাবেলায় মিয়ানমারে এটিই প্রথম মৃত্যুদণ্ডের আদেশ। যদিও দণ্ডিতদের মধ্যে ১৭ জনই বর্তমানে পলাতক রয়েছেন।

জানা গেছে, এক ক্যাপ্টেনের সহযোগী সেনা সদস্যকে হত্যার দায়ে এই রায় দিয়েছে সামরিক আদালত। গত ২৭ মার্চ দেশটির বৃহত্তম শহর ইয়াঙ্গুনের উত্তর ওকালাপা ডিসট্রিক্টে সেনাবাহিনীর এক ক্যাপ্টেনের সহযোগীকে হত্যার দায়ে সামরিক আদালতে এই ১৯ ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেয়া হয়।

সূত্র: রয়টার্স।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ