রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

মহামারিতে শিশুশ্রম বেড়েছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফ এবং আন্তর্জাতিক শ্রম সংস্থা যৌথ প্রতিবেদনে সামনে এলো চাঞ্চল্যকর তথ্য। বলা হচ্ছে, গত দুই দশকের মধ্যে বিশ্বে প্রথম শিশু শ্রমিকের সংখ্যা বেড়েছে। করোনা মহামারি পরিস্থিতি আর লাখ লাখ শিশুকে একই ভাগ্যের দিকে ঠেলে দিতে পারে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত চার বছরে শিশু শ্রমিকের সংখ্যা ৮৪ লাখ বেড়েছে। এতে ২০২০ সালের প্রথম দিকে বিশ্বে শিশু শ্রমিকের সংখ্যা দাঁড়ায় ১৬ কোটিতে।

তবে করোনা মহামারিতে অর্থনৈতিক সংকট শুরু হওয়ার পর থেকে শিশু শ্রমিকের সংখ্যা দ্রুত বাড়তে শুরু করে। এই মুহূর্তে বিশ্বে প্রতি ১০ শিশুর মধ্যে এক জন শ্রমে নিয়োজিত। জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেওয়া না হলে বিশ্বে দারিদ্রে নিপতিত পরিবারের সংখ্যা বিপুল হারে বাড়বে। এর ফলে আগামী দুই বছরের মধ্যে জোর করে শ্রমে নিয়োজিত শিশুর সংখ্যা পাঁচ কোটি বাড়বে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, বিশ্বের শিশু শ্রমিকদের অর্ধেকের বেশিরই বয়স পাঁচ থেকে ১১ বছরের মধ্যে। ২০১৬ সাল থেকে ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত পাঁচ থেকে ১৭ বছর বয়সী শিশু শ্রমিকের সংখ্যা ৬৫ লাখ থেকে বেড়ে সাত কোটি ৯০ লাখে পৌঁছেছে। কৃষিখাতে সবচেয়ে বেশি শিশু শ্রমিক নিয়োজিত। এই খাতে কাজ করছে ১১ কোটি ২০ লাখ শিশু।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ