মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত 

পুরুষ অভিভাবকের অনুমতি ছাড়াই একা বসবাসের অনুমোদন পেলেন সৌদি নারীরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: প্রাপ্তবয়স্ক নারীকে একা বা স্বাধীনভাবে বসবাস করতে দেওয়ার অনুমতি দিয়েছে সৌদি আরব। এখন থেকে সৌদি আরবের প্রাপ্তবয়স্ক অবিবাহিত, তালাকপ্রাপ্ত বা বিধবা নারী কোনো পুরুষ অভিভাবকের অনুমতি ছাড়া একাই স্বাধীনভাবে বসবাস করতে পারবেন। দেশটির সংবাদমাধ্যম মক্কার বরাত দিয়ে খবরটি জানিয়েছে গালফ নিউজ।

সম্প্রতি দেশটির আইন ও বিচারিক কর্তৃপক্ষ নারীর অভিভাবকের অধীনে থাকার ১৬৯ নম্বর অনুচ্ছেদের ‘বি’ অনুচ্ছেদটি বাতিল করে দিয়েছে। আগের আইন অনুযায়ী, কোনো প্রাপ্তবয়স্ক, বিধবা বা তালাকপ্রাপ্ত নারীকে তাঁর পুরুষ অভিভাবকের কাছে হস্তান্তর করা হতো।

সেই আইনটি বদলে নতুন করে দেওয়া সংশোধনী অনুযায়ী, অবিবাহিত বা বিধবা নারীরা এখন থেকে নিজেদের পছন্দমতো একা বসবাসের স্বাধীনতা পাবেন।

সংশোধিত আইন বলছে, একজন প্রাপ্তবয়স্ক নারী কোথায় থাকবেন—সেটা বেছে নেওয়ার অধিকার তাঁর আছে। যদি প্রাপ্তবয়স্ক নারী কোনো অপরাধ করেন, তাহলে তাঁর অভিভাবক অভিযোগ করতে পারবেন। সে ক্ষেত্রে অবশ্যই তথ্য-প্রমাণ থাকতে হবে। এ ছাড়া অপরাধ করা কারণে প্রাপ্তবয়স্ক নারীদের যদি জেল হয়, সে ক্ষেত্রে সাজা ভোগ করার পরও তাঁকে অভিভাবকের হাতে হস্তান্তর করা হবে না। সাজা শেষে নারী পছন্দমতো একা বসবাসের সুযোগ পাবেন।

গালফ নিউজের প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সংবাদমাধ্যমে এক সাক্ষাৎকারে দেশটির আইনজীবী নাইফ আল মানসি বলেন, ‘একা বসবাসের জন্য পরিবারগুলো এখন থেকে আর তাদের মেয়েদের বিরুদ্ধে মামলা করতে পারবে না। আদালত এ ধরনের মামলা গ্রহণ করবে না। এখন থেকে যারা একা থাকতে পছন্দ করেন, তাঁরা একাই বসবাস করার স্বাধীনতা পাবেন।’

এর আগে সৌদি লেখক মরিয়ম আল ওতাইবি একা বসবাস করার স্বাধীনতা চেয়ে পরিবারের বিরুদ্ধে আইনি লড়াইয়ে যান। দীর্ঘ তিন বছর আইনি লড়াইয়ের পর ২০২০ সালের জুলাইয়ে তিনি ওই মামলার রায়ে জয়ী হয়েছিলেন এবং একা থাকার ও ভ্রমণের অনুমতি পেয়েছিলেন। আল ওতাইবির মতো এখন থেকে সৌদি আরবের সব প্রাপ্তবয়স্ক নারী ভ্রমণ ও বসবাসের ক্ষেত্রে পূর্ণ স্বাধীনতা পাবেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ