মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত

‘ফিলিস্তিন ইস্যুতে সাংবাদিকতার মূলনীতি উপেক্ষা করে আসছে গণমাধ্যমগুলো’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের মিডিয়াগুলো ফিলিস্তিন সম্পর্কে যেসব খবর তুলে ধরে, তা নিয়ে খোলা চিঠি লিখেছেন দেশটির বিভিন্ন সংবাদমাধ্যমে কর্মরত পাঁচ শতাধিক সাংবাদিক।

মার্কিন মিডিয়াগুলো ফিলিস্তিন নিয়ে সংবাদ প্রকাশের ক্ষেত্রে যে ধরনের বিষয় তুলে আনে, চিঠিতে এর বিরুদ্ধে বলেছেন সাংবাদিকরা।

যুক্তরাষ্ট্রের মিডিয়ার খবর ফিলিস্তিন সংকটের মূল বিষয় ‘ইসরায়েলের সামরিক দখলদারিত্ব এবং বর্ণবাদী আচরণকে অস্পষ্ট করে।’ চিঠিতে কয়েক দশক ধরে চলে আসা ‘সংবাদিকতার এ অপব্যবহার’ বন্ধের অনুরোধ জানানো হয়।

চিঠিতে সই করেছেন ৫১৪ সাংবাদিক। এর মধ্যে ওয়াশিংটন পোস্ট, ওয়ালস্ট্রিট জার্নাল, লসঅ্যাঞ্জেলেস টাইমসের মতো সংবাদমাধ্যমের রিপোর্টাররাও রয়েছেন।

‘আমাদের গণমাধ্যমগুলো কয়েক দশক ধরে ইসরায়েল-ফিলিস্তিন ইস্যুতে সংবাদ প্রচারের ক্ষেত্রে সাংবাদিকতার মূলনীতি উপেক্ষা করে আসছে’, বলা হয় চিঠিতে।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, সংবাদ প্রকাশের ক্ষেত্রে এ ধারা পরিবর্তন করার পাশাপাশি দশক ধরে চলে আসা সাংবাদিকতার এ অপব্যবহার বন্ধ করার ক্ষেত্রে সাংবাদিকদের দায়িত্ব রয়েছে। ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের নিয়মতান্ত্রিক নিপীড়নের বিষয় একেবারেই স্পষ্ট এবং এটা লুকানোর কিছু নেই।

চিঠিতে এপ্রিলে প্রকাশিত হিউম্যান রাইটস ওয়াচের একটি প্রতিবেদনের কথা উল্লেখ করা হয়। ওই রিপোর্টে বলা হয়, ইসরায়েলি কর্তৃপক্ষ যে ধরনের ‘বর্ণবাদী আচরণ এবং নির্যাতন চালাচ্ছে তা মানবতার বিরুদ্ধে অপরাধ।’

গাজায় সাম্প্রতিক হামলার পর থেকেই ইসরায়েলের বিরুদ্ধে বিশ্বের বিভিন্ন দেশে বিক্ষোভ-সমাবেশ তো হয়েছেই, পাশাপাশি সর্বত্র নিন্দার ঝড় ওঠে। ১১ দিনের এ আগ্রাসনে ফিলিস্তিনের ২৫৪ জন নিহত হয়েছেন। যার মধ্যে ছিল ৬৬ শিশু ও ৩৯ নারী।

সূত্র: আনাদোলু এজেন্সি

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ