শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
চীনা ভাষায় কুরআনের অর্থ ছড়িয়ে দিতে জীবন উৎসর্গ করেন তিনি ইতালিতে স্কুলে বোরকা-নিকাব পরলে এক হাজার ইউরো জরিমানা! কী হচ্ছে পাকিস্তানের জাকারিয়া মসজিদ ঘিরে, কেন সিলগালা মসজিদটি? মাওলানা সাদের প্রতি দেওবন্দের আপত্তির কারণ জানালেন মাওলানা সালমান বিজনুরি আজ পরীক্ষায় বসছে নূরানীর ৬৫ হাজার শিক্ষার্থী ঈমানের সুরক্ষায় কতটা সচেতন আমরা, প্রশ্ন মসজিদুল হারামের খতিবের মিরপুরে খেলাফত মজলিসের দাওয়াতি মাহফিল অনুষ্ঠিত ওমরাহ পালনে যাচ্ছেন ৮০ নওমুসলিম, খরচ বহন করছে এক প্রতিষ্ঠান আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

করোনা সংক্রমণ কমায় বিদেশি পর্যটক প্রবেশের অনুমতি দিচ্ছে থাইল্যান্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: বিদেশি পর্যটকদের প্রবেশের অনুমতি দিয়েছে থাইল্যান্ড। তবে কেবল ২ ডোজ টিকা গ্রহণকারীরাই ঢোকার অনুমোদন পাবেন। এ ছাড়াও বেশ কয়েকটি শর্তসহ নেওয়া হয়েছে ‘ফুকেট স্যান্ডবক্স’ নামে বিশেষ ব্যবস্থা। এরই মধ্যে মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে আসা ২৫০ পর্যটককে ফুকেটে স্বাগত জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী প্রায়ুথ চান ওচা।

করোনার কারণে বিপর্যয় নেমে আসে পর্যটননির্ভর থাইল্যান্ডের অর্থনীতিতে। পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে আসায় সম্প্রতি খুলেছে দেশটির অন্যতম দর্শনীয় স্থান ফুকেট। তবে নেওয়া হয়েছে ‘ফুকেট স্যান্ডবক্স’ নামে বিশেষ ব্যবস্থা। এ ব্যবস্থার আওতায় ফুকেটে প্রবেশের ১৪ দিন আগেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত টিকার দুটি ডোজ নিতে হবে। থাকতে হবে কোভিড নেগেটিভ সনদ।

বিশ্বের নানা দেশ থেকে আসতে শুরু করেছেন পর্যটকরা। এর মধ্যে মধ্যপ্রাচ্য থেকেই কয়েকশ’ পর্যটক এসেছেন ফুকেটে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ