মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

চলতি বছরের হজের কার্য পরিকল্পনা প্রকাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আব্দুল্লাহ আফফান: চলতি বছরের হজের কার্য পরিকল্পনা প্রকাশ করেছে হারামাইনের পরিচালানা পরিষদের প্রধান শায়খ ড. আবদুর রহমান আল সুদাইস। তিনি জানিয়েছেন আরাফার খুতবা ১০টি ভাষায় অনুবাদ করা হবে।

তিনি আরও জানিয়েছেন, এবছর হাজীদের খেদমতে ১০ হাজার কর্মী নিয়োজত থাকবে। এছাড়াও মসজিদে হারামে তাওয়াফের জন্য ২৫টি ট্রাক বানানো হয়েছে।

এর আগে কাবার কালো গিলাফ নিচ থেকে তিন মিটার ওপরে উঠিয়ে অতিরিক্ত সাদা কাপড় দিয়ে আবৃত করা হয়েছে। এর মাধ্যমে হজের প্রাথমিক প্রস্তুতি শুরু হয়েছে।

বুধবার (৩০ জুন) রাতে মসজিদে হারাম ও মসজিদে নববির জেনারেল প্রেসিডেন্সির তত্ত্বাবধানে ৩৭ জন কর্মকর্তা তা সম্পন্ন করেন।

কাবার কালো গিলাফ ওপরে তোলার কাজে অংশগ্রহণ করেন মসজিদুল হারাম ও মসজিদে নববির পরিচালনা পরিষদের প্রধান শায়খ ড. আবদুর রহমান আল সুদাইস। শায়খ আল সুদাইস জানান, ‘কিং আবদুল আজিজ কমপ্লেক্স ফর দ্য কভারিং কাবা-এর বিশেষজ্ঞ দল পবিত্র কাবার গিলাফ ওপরে তোলার কাজ সুন্দরভাবে সম্পন্ন করেছেন।’

কোরআনের আয়াতের কারুকার্য খচিত কাবার গিলাফটি রেশমের কাপড়ের টুকরোতে ভাজ করা থাকে। প্রতি বছরের মতো এবারও গিলাফের সুরক্ষার জন্য তা ওপরে তোলা হয়। তাওয়াফের সময় সবাই ওপরে তোলা কাবার গিলাফ দেখার সুযোগ পাবে।

সূত্র: আল আরাবিয়া, জিও নিউজ, ডেইল জং।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ