মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত 

ফজরের সময় নফল নামায পড়া যাবে কি?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সুবহে সাদিক থেকে ফজরের ওয়াক্ত শেষ হওয়া পর্যন্ত ফজরের সুন্নত ব্যতীত অন্য কোনো নফল নামায পড়া নিষেধ। এব্যাপারে হাদীসে সুস্পষ্ট নিষেধাজ্ঞা এসেছে। হযরত হাফসা রা. বলেন- كَانَ رَسُولُ اللهِ صَلّى اللهُ عَلَيْهِ وَسَلّمَ إِذَا طَلَعَ الْفَجْرُ، لَا يُصَلِّي إِلَّا رَكْعَتَيْنِ خَفِيفَتَيْنِ.

যখন ফজর উদিত হত, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু ফজরের দুই রাকাত সুন্নত সংক্ষেপে (ছোট সূরা দিয়ে) পড়তেন। (সহীহ মুসলিম, হাদীস ৭২৩)

হযরত আবদুল্লাহ ইবনে আমর রা. থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সা. বলেছেন- لَا صَلَاةَ بَعْدَ طُلُوعِ الْفَجْرِ إِلَّا رَكْعَتَيِ الْفَجْرِ.

সুবহে সাদিক হওয়ার পর দুই রাকাত সুন্নত ছাড়া কোনো (নফল) নামায পড়া যাবে না। (মুসান্নাফে আবদুর রাযযাক, হাদীস ৪৭৫৭)

হযরত সাঈদ ইবনুল মুসায়্যিব রাহ. বলেন, রাসূলুল্লাহ সা. বলেছেন- لَا صَلَاةَ بَعْدَ النِّدَاءِ إِلّا رَكْعَتَيِ الْفَجْرِ.

(ফজরের) আযানের পর দুই রাকাত সুন্নত ছাড়া কোনো (নফল) নামায নেই। (মুসান্নাফে আবদুর রাযযাক, হাদীস ৪৭৫৬)

হযরত হাসান বসরী, মুহাম্মাদ ইবনে সীরীন, আতা রাহ. প্রমুখ তাবেয়ীগণও একই কথা বলেছেন। (দ্র. মুসান্নাফে ইবনে আবী শাইবা, হাদীস ৬৪১০; মুসান্নাফে আবদুর রাযযাক, হাদীস ৪৭৫৩)

-আলমুহীতুল বুরহানী ২/১০; খুলাসাতুল ফাতাওয়া ১/৬৮; ফাতহুল কাদীর ১/২০৮-৯; তাবয়ীনুল হাকায়েক ১/২৩৪; শরহুল মুনইয়া, পৃ. ২৩৮; আদ্দুররুল মুখতার ১/৩৭৫

সূত্র: ফতোয়া বিভাগ মারকাযুদ্দাওয়া আল ইসলামিয়া ঢাকা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ