মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত 

ওয়ায়েজদের প্রতি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপদেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুযযাম্মিল হক উমায়ের।। ইবনে আবিস সায়িব রাহিমাহুল্লাহু তাআলা একজন তাবিয়ী ছিলেন৷ ছিলেন মদীনার একজন প্রখ্যাত ওয়ায়েজ৷ মদীনার বিভিন্ন এলাকায় প্রচুর ওয়াজ করে বেড়াতেন৷ বিভিন্ন মজলিসের জন্যে সুন্দর সুন্দর দুআ নিজের থেকে তৈয়ার করতেন এবং নিজের স্বকীয়তা প্রকাশ করার উদ্দেশ্যে সেগুলো বিভিন্ন মজলিসে পড়তেন৷ এবং স্থানে বেস্থানে ওয়াজ করে বেড়াতেন৷

হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাঁকে উদ্দেশ্য করে বলেন, তুমি আমার কাছে তিনটি বিষয়ের ওয়াদাবদ্ধ হও, নয়তো আমি তোমার সাথে বয়কট করবো৷

তিনি আরজ করেন, সেগুলো কী? উত্তরে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ১. সাঁজিয়ে গোছিয়ে লৌকিকতা প্রদর্শন দুআ করা থেকে বিরত থাকো৷ কারণ, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এভাবে দুআ করতেন না৷ কোন সাহাবী এভাবে দুআ করতেন না৷

২. সপ্তাহে একদিন বয়ান করবে৷ নয়লে দুই দিন৷ আরো বেশি চাইলে তিন দিন৷ এর চেয়ে বেশি সময় বয়ান করা যাবে না৷

৩. স্থানে বেস্থানে ওয়াজ করা যাবে না৷ যেখানেসেখানে লোক দেখলেই বয়ান করা যাবে না৷ মানুষের প্রয়োজনীয় কথা বন্ধ করে দিয়ে ওয়াজ করে মানুষকে আল্লাহ তাআলার কিতাবের ব্যাপারে অতিষ্ঠ করা যাবে না৷ (তখন ওয়াজের উপকারের চেয়ে ক্ষতি বেশি হবে) লোকজন যখন ওয়াজ শোনার আগ্রহ প্রকাশ করবে কেবল তখনি ওয়াজ করতে হবে৷ (তখন মানুষ নসিহত গ্রহণ করার প্রস্ততি নিয়ে একাগ্রচিত্তে বসবে এবং ওয়াজ শুনবে) সূত্র: আকওয়ালে সালফ

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ