শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

হযরত আলকামা বিন কায়স রা. এর পরকাল ভাবনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুযযাম্মিল হক উমায়ের।। তিনি একজন তাবিয়ী ছিলেন৷ হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রসিদ্ধ ও যোগ্য ছাত্র ছিলেন৷ ইলম ও মর্যাদার এতো শীর্ষে ছিলেন যে, অনেক সাহাবীও তাঁর কাছ থেকে ফতোয়া ও ইলমী বিষয়ে জানতে চাইতেন৷

তিনি নিজের সুনাম-সুখ্যাতি প্রচার-প্রসার হোক অনেক অপছন্দ করতেন৷ লোকেরা একটি প্রসিদ্ধ ও উপযুক্ত স্থানে ইলমের দরস দিতে আবেদন করেন যাতেকরে তাঁর প্রসিদ্ধি ছড়িয়ে পড়ুক পৃথিবীর দিগ-দিগন্তে৷ উত্তরে তিনি বলেন, আমি এমন প্রসিদ্ধি অপছন্দ করি৷ ছাত্ররা, লোকজন আমার পিছনে পিছনে ঘুরঘুর করে ঘুরাফেরা করুক আর লোকেরা বলা শুরু করুক-এইযে আলকামা যাচ্ছে- এটি আমি চাই না৷

কেউ বললো, হযরত! যদি বাদশাহ, আমলাদের কাছে যেতেন, তাহলে আপনার দুনিয়াবী অনেক উপকার হতো৷ উত্তরে বলেন, আমি তাদের থেকে যে পরিমানে দুনিয়া গ্রহণ করবো, তারাও সেই পরিমানে আমার দীন নিয়ে নিবে৷ অর্থাৎ আমার দীনের ক্ষতি করবে৷

তিনি নিজের কাজ নিজে করতেন৷ ঘরে থাকতে পছন্দ করতেন৷ নিজের হাতে বকরিদেরকে ঘাস দিতেন৷ পানি খাওয়াতেন৷ এদের দেখাশোনা করতেন৷

তিনি গরিবদের ছেলেমেয়েদের সাথে বিবাহ বন্ধন করতে পছন্দ করতেন৷ উদ্দেশ্য ছিলো বিনয়৷ মৃত্যুর পর তিনি একটি চাদর, পুরোনো একটি কম্বল এবং একটি কুরআনুল কারীম ছেড়ে গেছেন৷ অন্যকোন সম্পদ রেখে যাননি৷

তিনি ৬২ হিজরীতে পরপারে পাড়ি জমান৷ আল্লাহ তাআলা পরকালে তাঁকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন৷ আমীন৷ সূত্র: আকওয়ালে সালফ

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ