মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত 

ছোট্ট একটি উত্তম কাজেও পেতে পারেন বিশাল পুরস্কার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুফতি মানসুর আহমাদ।। গাড়িতে আপনার পেছনের সিট থেকে হঠাৎ কান্নার আওয়াজ শুনতে পেলেন। একটি অপরিচিত শিশুর কান্না। পিপাসায় কাতর হয়ে পানির জন্যে কাঁদছে। মায়ের সাথে নেই কোনো পানি। ব্যাকুলকন্ঠে মা বাচ্চাটির কান্না থামাবার চেষ্টা করছেন।

আপনার ব্যাগে হাফ লিটারের বোতলটিতে অর্ধেকটা পানি আছে। একটু পরে আপনিই যা পান করবেন। ছোট্ট শিশুটির কান্না শুনে আপনারও খারাপ লাগছে। একবার ভাবছেন, আপনার পানিটা শিশুটিকে দিয়ে দেবেন। আবার ভাবছেন, নিজেরই তো লাগবে। ভ্রমণকালে কিছুক্ষণ পর পর পানি পানের একটা অভ্যাস আছে। তাছাড়া কেউ তো আপনাকে পানিটা দিতে বলেনি।

মূহুর্তকাল চিন্তা করে হাত বাড়িয়ে মায়ের হাতে বোতলটা তুলে দিলেন। অবুঝ শিশুটির পিপাসা মিটুক। কান্না থামুক। সেই মা হয়তো আপনাকে ধন্যবাদটাও দিতে ভুলে গেছেন। লাজুকতার কারণে কিংবা অস্থিরতার কারণে।

আপনার একাজটা কি একেবারেই সামান্য কিছু। যা একদম প্রাপ্তিহীন। এমনটা মনে করলে নিশ্চয় আপনি ভুল চিন্তা করছেন।

এখানে আপনার প্রাপ্তি আপনার ধারণার অতীত। তাৎক্ষণিকভাবেই তো একটা বেনিফিট পেয়ে গেছেন। দুটি প্রাণের ব্যাকুলতা দূর করে একটু আত্মিক প্রশান্তি অনুভব করেছেন। কিন্তু আপনার প্রাপ্তিটা এখানেই শেষ নয়। ঈমানদার হয়ে থাকলে আপনার জন্য রয়েছে অপার্থিব বিশাল দুটি পুরস্কার। মাগফিরাত ও জান্নাত।

কী, আপনার বিশ্বাস হচ্ছে না? হাদীস শরিফে বর্ণিত (বুখারি: ২৪৬৬, ৬০০৯; মুসলিম: ২২৪৪), এই ঘটনাটি হয়তো আপনি অনেক বার শুনেছেন। এক ব্যক্তি একটা কুকুরের পিপাসা নিবারণ করে মাগফিরাত লাভ করেছিলেন। আপনি তো পিপাসা নিবারণ করেছেন আদম সন্তানের।

আরেকটি হাদিস শুনুন। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, যে মুসলিম অপর পিপাসার্ত মুসলিমকে পানি পান করাবে আল্লাহ তাকে জান্নাতের মোহরকৃত অমৃত পান করাবেন। (সুনানে আবু দাউদ ১৮৮২)

ছোট কোনো নেক-আমলকেও তুচ্ছ মনে করতে নেই। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, কোনো নেক-আমলকে তুচ্ছ মনে করো না। হোক না সেটা তোমার ভাইয়ের সঙ্গে হাসি মুখে সাক্ষাৎ করা। (মুসলিম: ২৬২৬)

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ