রফিকুল ইসলাম জসিম,
নিজস্ব প্রতিবেদক>
মণিপুরি মুসলিমের পর্দা য়েম্বাক ছাতা সম্পর্কে এমন সব তথ্য রয়েছে যা অনেকেই হয়ত জানে না। মণিপুরি মুসলিম (পাঙাল) মহিলাদের মাথায় পর্দা হিসাবে ব্যবহার করা হত এই বিশেষ ছাতা পর্দা য়েম্বাক।
বাঁশের কাঠামোয় তৈরি পাতার ছাউনি দেওয়া এ পর্দা য়েম্বাক ছাতা একসময়’বেশ ব্যবহৃত হত তখনকার সময়ের ব্যাপক জনপ্রিয় পর্দা য়েম্বাক ছাতা খুব একটা দেখা যায় না এখন। সময় বদলেছে; তার স্থান দখল করে নিয়েছে হিজাব-নেকাব৷ বেশিদিন আগের কথা নয়। বছর পঁচিশ তিরিশ ’পেছনে ফিরি, প্রতিটি মুসলিম মণিপুরিদের বাড়িতে এটি প্রচলন ছিল। কমপক্ষে ঘরে ২/৪ টা করে য়েম্বাক থাকতো। আর এখন মণিপুরি মুসলিম নতুন প্রজন্মরা পর্দা য়েম্বাক ছাতার কথা বললে অনেকের কাছে অজানা।
বৃষ্টি থেকে বাঁচার উদ্দেশ্যে নয়, সূর্যের তাপ থেকে রক্ষা পাওয়ার জন্য নয়, যদিও এ পর্দা য়েম্বাক ছাতা সর্বপ্রথম তৈরি হয়েছিল মণিপুরি মুসলিম মহিলাদের অন্যতম একটি পর্দা সামগ্রী।
মণিপুরি মুসলিম পাঙালরা মূলত ইসলাম ও মণিপুরি সংস্কৃতির অপূর্ব এক সমন্বয়ে চলে তাদের জীবন ধারা। তখনকার সময় সমগ্র মণিপুরি মুসলিম পাঙাল মেয়েরা ঘর থেকে বাহিরে বের হলে সাদা কিংবা কালো বোরকার উপর এ পর্দা য়েম্বাক (এক ধরণে বাঁশের ছাতা) ব্যবহার করে বাইরে যেতেন, সময়ের ব্যাপক জনপ্রিয় ছিল।
প্রায় দু'শতাধিক বছর ধরে বাংলাদেশে বাঙালিদের সাথে সহাবস্থানকারি একমাত্র মুসলিম ধর্মাবলম্বি ক্ষুদ্র জাতিসত্তা হলো মণিপুরি মুসলিম (পাঙাল) সম্প্রদায়ের ঐতিহ্যবাহী সম্পদ পর্দা য়েম্বাক ছাতা মণিপুরি অধ্যুষিত কমলগঞ্জে আদমপুরের পল্লী ছনগাঁও গ্রামের হামোম তনুবাবু বাড়িতে মণিপুরি জাদুঘরে ঘুরে এর সন্ধান পাওয়া গেছে।
সেখানে মণিপুরি মুসলিম নারীদের ব্যবহৃত ৩টি পর্দা য়েম্বাক ছাতা রযেছে। এসময় পর্দা য়েম্বাক ব্যবহারের বিষয়ে তার কাছে জানতে চাইলে তিনি বলেন- পাঙাল মেয়েরা একসময় মাথায় পর্দা হিসাবে ব্যবহার করে আসছিল কিন্তু বর্তমানে কেউ এটি ব্যবহার করেন না এর কারণটা হচ্ছে বিজ্ঞানের কল্যাণে ঐতিহ্যবাহী য়েম্বাকের যুগ শেষ হয়েছে।
মণিপুরি মুসলিমদের ঐতিহ্যবাহী এ পর্দা য়েম্বাক ছাতা গুলো কিভাবে পেলেন জানতে চাইলে হামোম তনুবাবু জানান, গণমানুষের কবি দিলওয়ার ২০০৬ সালের ১ অক্টোবর হামোম তনুবাবুর স্বপ্ন à¦