রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

মৃত্যুর আগে নির্দিষ্ট কোন ব্যক্তিকে জানাযা পড়ানোর অসিয়ত বৈধ কি?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: অনেক লোককে দেখা যায় যে, তারা মৃত্যুর আগে নির্দিষ্ট কোন ব্যক্তিকে তার জানাযা নামায পড়ানোর জন্য অসিয়ত করে যায়। এখন আমার প্রশ্ন হলো, অসিয়তকৃত ব্যক্তির জন্য এই অসিয়ত কার্যকর করা জরুরি কি না? এবং এ অসিয়তের হুকুম কী?

উত্তর
জানাযার ইমামতি কে করবে এবং ইমামতির অধিক হকদার কে, তা শরীয়তে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। সে নিয়মেই জীবিত লোকদের থেকে ইমাম বানানো হয়। এ ক্ষেত্রে মৃত ব্যক্তি অন্য কারো ব্যাপারে অসিয়ত করে গেলে তা পালন করা আবশ্যকীয় নয়।

হ্যাঁ, যদি ইমামতির হকদার ব্যক্তি নিজেই মৃত ব্যক্তি যার নামে অসিয়ত করেছে তাকে ইমামতির সুযোগ দেয় এবং সে যোগ্যও হয় তাহলে সে ক্ষেত্রে ওই অসিয়তকৃত লোকটি ইমামতি করতে পারবে। -খুলাসাতুল ফাতাওয়া ১/২২, ফাতহুল কাদীর ২/৮৩, শরহুল মুন্য়াহ ৬০৬, ফাতাওয়া হিন্দিয়া ১/১৬৩, রদ্দুল মুহতার ২/২২১ । সূত্র, মাসিক আলকাউসার।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ