বুধবার, ২২ জুলাই ২০২৬ ।। ৭ শ্রাবণ ১৪৩৩ ।। ৮ সফর ১৪৪৮

শিরোনাম :
পলিথিন কারখানায় অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে কুরআন খতম ও দোয়া মাহফিল শায়খ আহমাদুল্লাহর আমন্ত্রণে আস-সুন্নাহ পরিদর্শনে প্রতিমন্ত্রী নুর দুই বিভাগে ভারী বর্ষণ, সারাদেশে ঝড়-বজ্রবৃষ্টির আভাস  বিশ্ববিদ্যালয় ভেঙে শিক্ষার্থীদের জীবন ক্ষতিগ্রস্ত করবেন না: মাহমুদ মাদানী একাধিক বিয়ের আগে কিছু বিষয় ভাবা জরুরি ‘হ্যালো ডিসি’ অ্যাপ: ঘরে বসেই মিলবে ঢাকা জেলা প্রশাসনের সেবা ‘মাওলানা ফজলুর রহমানের বক্তব্যে সমর্থন নেই মুত্তাহিদা মাদারিস কাউন্সিলের’ নবীজি (সা.) যেভাবে খাবার খেতেন প্রাথমিক শিক্ষকদের উপজেলা পর্যায়ে বদলির কারণ জানালেন শিক্ষামন্ত্রী

জনসংখ্যার অর্ধেক করোনা টিকার আওতায়: স্বাস্থ্য অধিদপ্তর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশে মোট জনসংখ্যার অর্ধেক মানুষ করোনা টিকার প্রথম ডোজ পেয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে এই তথ্য প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়, এখন পর্যন্ত করোনার প্রথম ডোজ পেয়েছেন ৫০ দশমিক ৫৩ শতাংশ। আর দ্বিতীয় ডোজ পেয়েছেন ২৫ দশমিক ৬৮ শতাংশ মানুষ।

দেশে চলতি বছরের ফেব্রুয়ারি থেকে করোনা ভাইরাস প্রতিরোধী টিকাদান কার্যক্রম শুরু হয়। ১৮ বছরের ঊর্ধ্বে যে কেউ করোনা টিকা নিতে পারেন। করোনা টিকার আওতায় এসেছে ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীরাও।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, এখন যারা ষাটোর্ধ্ব, সম্মুখসারির (ফ্রন্টলাইনার), মন্ত্রী বলেন, এ পর্যন্ত ১১ কোটি ডোজ টিকা দেওয়া হয়েছে। এ মাসে আরও দেড় থেকে দুই কোটি টিকা দেওয়ার পরিকল্পনা রয়েছে। হাতে প্রায় চার কোটি টিকা আছে। আজকেও যুক্তরাজ্য থেকে ৪০ লাখ ডোজ টিকা পাওয়া যাবে। টিকার কোনো অসুবিধা নেই।

করোনার নতুন ধরন ওমিক্রনের বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে যে দুজনের শরীরে ওমিক্রন শনাক্ত হয়েছিল, তারা এখন ভালো আছেন। সুস্থ আছেন। তৃতীয় কোনো ব্যক্তির শরীরে ওমিক্রন শনাক্ত হয়নি।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ