বুধবার, ২২ জুলাই ২০২৬ ।। ৭ শ্রাবণ ১৪৩৩ ।। ৮ সফর ১৪৪৮

শিরোনাম :
পলিথিন কারখানায় অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে কুরআন খতম ও দোয়া মাহফিল শায়খ আহমাদুল্লাহর আমন্ত্রণে আস-সুন্নাহ পরিদর্শনে প্রতিমন্ত্রী নুর দুই বিভাগে ভারী বর্ষণ, সারাদেশে ঝড়-বজ্রবৃষ্টির আভাস  বিশ্ববিদ্যালয় ভেঙে শিক্ষার্থীদের জীবন ক্ষতিগ্রস্ত করবেন না: মাহমুদ মাদানী একাধিক বিয়ের আগে কিছু বিষয় ভাবা জরুরি ‘হ্যালো ডিসি’ অ্যাপ: ঘরে বসেই মিলবে ঢাকা জেলা প্রশাসনের সেবা ‘মাওলানা ফজলুর রহমানের বক্তব্যে সমর্থন নেই মুত্তাহিদা মাদারিস কাউন্সিলের’ নবীজি (সা.) যেভাবে খাবার খেতেন প্রাথমিক শিক্ষকদের উপজেলা পর্যায়ে বদলির কারণ জানালেন শিক্ষামন্ত্রী

মানবতার বিষয়ে কথা বলা যুক্তরাষ্ট্রের সঙ্গে যায় না: পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মানবতার বিষয়ে কথা বলা যুক্তরাষ্ট্রের সঙ্গে যায় না মন্তব্য করে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, কারণ যুক্তরাষ্ট্র দোষী সাব্যস্ত হওয়া খুনিকে আশ্রয় দিচ্ছে।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি রাশেদ চৌধুরীকে নিজেদের নিরাপত্তা দিচ্ছে এবং তাকে হস্তান্তর করতে অস্বীকার করেছে।

শনিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে যোগদান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, ‘তারা (যুক্তরাষ্ট্র) আইন ও মানবতার কথা বলে, কিন্তু একজন খুনিকে আশ্রয় দিয়েছে।’

বাংলাদেশের সাবেক সেনা কর্মকর্তা রাশেদ চৌধুরী ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের ঘটনায় দোষী সাব্যস্ত হন। তিনি ও তার পরিবার ভিজিটর ভিসায় ব্রাজিল থেকে ১৯৯৬ সালে যুক্তরাষ্ট্রে যান এবং পরে সেখানে রাজনৈতিক আশ্রয় পান।

সরকার পাল্টা কোনো ব্যবস্থা নেওয়ার কথা ভাবছে কি না জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘অন্যকে দোষারোপ করার মানসিকতা আমাদের নেই। আমরা একসঙ্গে কাজ করতে চাই।’

তিনি বলেন, তারা ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার বিষয়ে সরকারি উচ্চ পর্যায়ে আলোচনা করেছেন এবং পরবর্তী ব্যবস্থার বিষয়ে শিগগির আবার আলোচনা করবেন।

মানবপাচার, অপরাধ ও মাদকপাচার হ্রাসে র‌্যাব সফল দাবি করে ড. মোমেন বলেন, ‘যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের সঙ্গে সাম্প্রতিক টেলিফোন আলাপের সময় আমি র‌্যাবের এই ধরনের মিশন বর্ণনা করেছি। বলেছি, র‌্যাবের মিশন মানবপাচার ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিশ্বব্যাপী লড়াইয়ের সঙ্গে সঙ্গতিপূর্ণ।’

উল্লেখ্য, ১০ ডিসেম্বর র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) এবং এই বাহিনীর বর্তমান ও সাবেক সাত কর্মকর্তাদের বিরুদ্ধে ‘মানবাধিকার লঙ্ঘন ও দমন-পীড়নের’ সঙ্গে যুক্ত থাকার অভিযোগ তুলে নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ