মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স

হযরত তালহা বিন উবাইদুল্লাহ রা. এর দানশীলতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুযযাম্মিল হক উমায়ের।। তিনি ইসলামের শুরুর দিকে ইসলাম গ্রহণ করেন৷ দুনিয়াতে জান্নাতের সুসংবাদপ্রাপ্ত দশ জন সাহাবীদের মধ্যে তিনি অন্যতম একজন ছিলেন৷

অহুদের যুদ্ধে যারা হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের সাথে দৃঢ় থেকে যুদ্ধ করেছিলেন, তিনি তাঁদেরই একজন৷ এবং নিজের হাত এবং জান দ্বারা হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে কাফেরদের আক্রমন থেকে রক্ষা করেছিলেন৷

হাতে অধিক তীর লেগে যাওয়ার কারণে অবশেষে হাতটি অবস হয়ে গিয়েছিলো৷ এবং শরীরে চব্বিশটি আঘাতের চিহৃ ছিলো৷ যার কারণে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম তাঁর নাম দিয়েছিলেন ‘তালহাতুল খায়র’ তথা কল্যাণকামী তালহা৷

তিনি দৈনিক এক হাজার দেরহাম খরচ করতেন৷ একদিন তিনি এক লাখ দেরহাম সদকাহ করেন, অথচ সেদিন মসজিদে পরে যাওয়ার মতো তাঁর কাছে কোন জামা ছিলো না৷ তথাপি তিনি সেই টাকা থেকে কোন জামা ক্রয় করেননি৷ বরঞ্চ সবগুলো টাকা তিনি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যে সদকাহ করে দিয়েছিলেন৷

তিনি বলতেন, যারা ঘরে টাকা-পয়সা রেখে রাত যাপন করে, তারা মূলত ধোঁকায় আছে৷ কারণ, তারা জানেনা রাতে আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের উপর কোন ধরনের বিপদ চেপে বসে৷
তাঁর অবস্থা ছিলো, টাকা হাতে আসলে মানুষদের মধ্যে ভাগ না করে দেয়া পর্যন্ত তাঁর ঘুম আসতো না৷

তাঁর স্ত্রী সু‘দা রাদিয়াল্লাহু তাআলা বলেন, একদিন তিনি চিন্তিত অবস্থায় ঘরে আসেন৷ আমি কারণ জানতে চাই৷ উত্তরে বলেন, আমার কাছে অনেক সম্পদ জমে গেছে, আমি সেগুলো নিয়েই চিন্তিত আছি৷ স্ত্রী বললেন, এতে চিন্তার এমন কী আছে? ব্যস, এগুলো দান করে দেন, তাহলেই তো সব সমাধান হয়ে যায়৷ স্ত্রীর কথা শুনে তিনি সমস্ত সম্পদ দান করে দেন৷ একটি দেরহামও তিনি নিজের কাছে রাখেননি৷ তাঁর সম্পদ সংরক্ষণকারীর বর্ণনা হলো, সেদিন তিনি চার লাখ দেরহাম দান করেছিলেন৷ সুবহানাল্লাহু তাআলা৷

তিনি ৩৬ হিজরীতে জামাল এর যুদ্ধে শাহাদাত বরণ করেন৷ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন৷ তাঁর কবর বসরায় অবস্থিত৷ মানুষ যিয়ারতের জন্যে সেখানে যায়৷ রাদিয়াল্লাহু তাআলা আনহু৷

সূত্র: আকওয়ালে সালফ

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ