বুধবার, ২২ জুলাই ২০২৬ ।। ৬ শ্রাবণ ১৪৩৩ ।। ৮ সফর ১৪৪৮

শিরোনাম :
পলিথিন কারখানায় অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে কুরআন খতম ও দোয়া মাহফিল শায়খ আহমাদুল্লাহর আমন্ত্রণে আস-সুন্নাহ পরিদর্শনে প্রতিমন্ত্রী নুর দুই বিভাগে ভারী বর্ষণ, সারাদেশে ঝড়-বজ্রবৃষ্টির আভাস  বিশ্ববিদ্যালয় ভেঙে শিক্ষার্থীদের জীবন ক্ষতিগ্রস্ত করবেন না: মাহমুদ মাদানী একাধিক বিয়ের আগে কিছু বিষয় ভাবা জরুরি ‘হ্যালো ডিসি’ অ্যাপ: ঘরে বসেই মিলবে ঢাকা জেলা প্রশাসনের সেবা ‘মাওলানা ফজলুর রহমানের বক্তব্যে সমর্থন নেই মুত্তাহিদা মাদারিস কাউন্সিলের’ নবীজি (সা.) যেভাবে খাবার খেতেন প্রাথমিক শিক্ষকদের উপজেলা পর্যায়ে বদলির কারণ জানালেন শিক্ষামন্ত্রী

খোলা স্থানে বর্জ্য ফেললে ২ বছরের কারাদণ্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: যত্রতত্র বর্জ্য ফেলার কারণে পরিবেশ দূষণ হচ্ছে, কিন্তু মানুষকে নানাভাবে সচেতন করেও এর প্রতিকার মিলছে না।

এ অবস্থায় ‘কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা ২০২১’ প্রস্তুত করেছে সরকার। এর আওতায় যেখানে-সেখানে বর্জ্য ফেললে যে কাউকে ২ বছরের কারাদণ্ড, দুই লাখ টাকা জরিমানা অথবা উভয়দণ্ডে দণ্ডিত করার করা যাবে।

একটি প্রজ্ঞাপন জারি করে এই বিধিমালার কথা জানিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। এই মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ অনুবিভাগ) কেয়া খান বলেন, বর্জ্য ব্যবস্থাপনার দায়িত্ব মূলত স্থানীয় সরকার মন্ত্রণালয় ও সিটি করপোরেশনের। এই বিধিমালা বাস্তবায়ন করা গেলে বর্জ্য ব্যবস্থাপনায় উন্নতি হবে।

তিনি আরও বলেন, বর্জ সব দেশেই হয়। আমাদের সাথে উন্নত দেশগুলোর পার্থক্য হলো তারা সেটা ম্যানেজ করতে পারে, কিন্তু আমরা পারি না। তাছাড়া সচেতনতার অভাব তো রয়েছেই। তাই একটা বিধিমালা করা খুব জরুরি ছিল। এতে শুধু ব্যক্তির দায়িত্ব এবং শাস্তির কথা বলা হয়নি, সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বা সংস্থার দায়িত্বও তুলে ধরা হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ