বুধবার, ২২ জুলাই ২০২৬ ।। ৬ শ্রাবণ ১৪৩৩ ।। ৮ সফর ১৪৪৮

শিরোনাম :
পলিথিন কারখানায় অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে কুরআন খতম ও দোয়া মাহফিল শায়খ আহমাদুল্লাহর আমন্ত্রণে আস-সুন্নাহ পরিদর্শনে প্রতিমন্ত্রী নুর দুই বিভাগে ভারী বর্ষণ, সারাদেশে ঝড়-বজ্রবৃষ্টির আভাস  বিশ্ববিদ্যালয় ভেঙে শিক্ষার্থীদের জীবন ক্ষতিগ্রস্ত করবেন না: মাহমুদ মাদানী একাধিক বিয়ের আগে কিছু বিষয় ভাবা জরুরি ‘হ্যালো ডিসি’ অ্যাপ: ঘরে বসেই মিলবে ঢাকা জেলা প্রশাসনের সেবা ‘মাওলানা ফজলুর রহমানের বক্তব্যে সমর্থন নেই মুত্তাহিদা মাদারিস কাউন্সিলের’ নবীজি (সা.) যেভাবে খাবার খেতেন প্রাথমিক শিক্ষকদের উপজেলা পর্যায়ে বদলির কারণ জানালেন শিক্ষামন্ত্রী

রামপুরায় বাসে আগুনের ঘটনায় গ্রেফতার ৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর রামপুরায় বাসে আগুন দেওয়ার ঘটনার এক মাস পর মূলহোতা মনির হোসেনসহ চার জনকে গ্রেফতার করল র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

আজ বুধবার র‌্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান এসব তথ্য জানান। তবে প্রাথমিকভাবে ঘটনার মূলহোতা মনিরের তিন সহযোগীর নাম প্রকাশ করা হয়নি।

এএসপি ইমরান খান বলেন, ‘রামপুরায় বাস চাপায় শিক্ষার্থী নিহতের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনার অন্যতম হোতা মনির হোসেন ও তার তিন সহযোগীকে গ্রেফতার করেছে র‌্যাব। রামপুরা ও কুমিল্লা থেকে তাদের গ্রেফতার করা হয়। বাকি তিন জন সম্পর্কে পরে বিস্তারিত জানানো হবে।’

গত ২৯ নভেম্বর রাত পৌনে ১১টার দিকে অনাবিল পরিবহনের বাসের চাপায় মাইনুদ্দিন নামে এক শিক্ষার্থী নিহত হওয়ার পরই সড়ক অবরোধ করে রাখে উত্তেজিত জনতা। এ সময় তারা ঘাতক বাসসহ ৮-১০ বাসে আগুন দেয় এবং ভাঙচুর করে।

ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে হাতিরঝিল থানায় ও রামপুরা থানায় পৃথক দু’টি মালমা করে। সেই মামলায় র‌্যাবের হাতে গ্রেপ্তার হলেন ঘটনার মূল হোতা মনিরসহ চার জন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ