বুধবার, ২২ জুলাই ২০২৬ ।। ৬ শ্রাবণ ১৪৩৩ ।। ৮ সফর ১৪৪৮

শিরোনাম :
পলিথিন কারখানায় অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে কুরআন খতম ও দোয়া মাহফিল শায়খ আহমাদুল্লাহর আমন্ত্রণে আস-সুন্নাহ পরিদর্শনে প্রতিমন্ত্রী নুর দুই বিভাগে ভারী বর্ষণ, সারাদেশে ঝড়-বজ্রবৃষ্টির আভাস  বিশ্ববিদ্যালয় ভেঙে শিক্ষার্থীদের জীবন ক্ষতিগ্রস্ত করবেন না: মাহমুদ মাদানী একাধিক বিয়ের আগে কিছু বিষয় ভাবা জরুরি ‘হ্যালো ডিসি’ অ্যাপ: ঘরে বসেই মিলবে ঢাকা জেলা প্রশাসনের সেবা ‘মাওলানা ফজলুর রহমানের বক্তব্যে সমর্থন নেই মুত্তাহিদা মাদারিস কাউন্সিলের’ নবীজি (সা.) যেভাবে খাবার খেতেন প্রাথমিক শিক্ষকদের উপজেলা পর্যায়ে বদলির কারণ জানালেন শিক্ষামন্ত্রী

করোনায় নতুন আক্রান্ত ৫৫৭, মৃত্যু একজনের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশে নভেল করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃত্যু দাঁড়াল ২৮ হাজার ৭৭ জনে। নতুন করে আরও ৫৫৭ জন আক্রান্ত হয়েছে।

এ নিয়ে দেশে মোট ১৫ লাখ ৮৬ হাজার ৪৬৬ জন করোনায় আক্রান্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ২৫৩ জন। এ নিয়ে দেশে মোট ১৫ লাখ ৪৯ হাজার ৫৫৭ জন করোনা থেকে সুস্থ হলো।

আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৮৫২টি ল্যাবে ১৯ হাজার ১৩০টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা সংগ্রহ করা হয় ১৯ হাজার ১৮৯টি। করোনা শনাক্তের হার ২ দশমিক ৯১ শতাংশ। এই পর্যন্ত গড় শনাক্তের হার ১৩ দশমিক ৭৬ শতাংশ।

আজ মৃত্যুবরণকারী একজন নারী। তাঁর বয়স ৪১ থেকে ৫০ বছরের মধ্যে। তিনি রংপুর বিভাগে এবং সরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেছেন।

দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। এ ছাড়া দেশে করোনাভাইরাসে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে এক বছরের ১৮ মার্চ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ