বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি চিকিৎসা শেষে আজ দেশে ফিরছেন মির্জা আব্বাস ‘ক্যানসারের কঠিন সময়ে সুরা আর-রহমানই জুগিয়েছে মানসিক শক্তি’ ময়মনসিংহে সীরাতকেন্দ্রের ‘ইশকে নাবি মেহফিল’ শুক্রবার নেতাকর্মীদের অন্যায়-অবিচার না করার শপথ ধর্মমন্ত্রীর ৮ ফেব্রুয়ারি সৌদি আরবে শুরু হতে পারে পবিত্র রমজান ‘জনরোষ সৃষ্টি হওয়ার আগেই গণভোটের রায় বাস্তবায়ন করুন’ জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎

দেশে ডেঙ্গু পরিস্থিতির সবশেষ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বর্তমানে রাজধানীর একটি হাসপাতালে মাত্র একজন রোগী ভর্তি রয়েছেন। সর্বশেষ টানা পাঁচদিনে নতুন করে আর কোনো ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়নি।

শুক্রবার (১১ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ এবং ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার (ডিপিএম) ই-এম আই এস ডা. মুহাম্মদ জাহিদুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত সর্বমোট ১৩৩ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে রাজধানীর সরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে ২৫ জন, বেসরকারি হাসপাতালে ৪১ জন এবং অন্যান্য বিভাগের হাসপাতালে ৬৭ জন ডেঙ্গুরোগী ভর্তি হন। ইতোমধ্যে সুস্থ হয়ে ছাড়া পেয়েছেন ১৩২ জন।

এদিকে গত বছর অর্থাৎ ২০২১ সালে রাজধানীসহ সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে ২৮ হাজার ৪২৯ জন আক্রান্ত হন। একই সময়ে আক্রান্ত রোগীদের মধ্যে মারা যান ১০৫ জন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ