বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি চিকিৎসা শেষে আজ দেশে ফিরছেন মির্জা আব্বাস ‘ক্যানসারের কঠিন সময়ে সুরা আর-রহমানই জুগিয়েছে মানসিক শক্তি’ ময়মনসিংহে সীরাতকেন্দ্রের ‘ইশকে নাবি মেহফিল’ শুক্রবার নেতাকর্মীদের অন্যায়-অবিচার না করার শপথ ধর্মমন্ত্রীর ৮ ফেব্রুয়ারি সৌদি আরবে শুরু হতে পারে পবিত্র রমজান ‘জনরোষ সৃষ্টি হওয়ার আগেই গণভোটের রায় বাস্তবায়ন করুন’ জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎

বাড়তে পারে দিনের তাপমাত্রা, কমবে রাতে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আজ সারাদেশে দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত কমতে পারে।

শুক্রবার (১১ ফেব্রুয়ারি) আবহাওয়া অধিদপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে।

গতকাল বৃহস্পতিবার দেশের আকাশ মেঘলা ও কুয়াশাচ্ছন্ন থাকলেও আজ দেখা মিলেছে সূর্যের। সকাল থেকেই রৌদ্রজ্জ্বল আবহাওয়া ছিল ঢাকা শহরে।

ঢাকায় আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫.১ ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সীতাকুণ্ডে ১১.৫ ডিগ্রি সেলসিয়াস।

বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড হয়েছে ঈশ্বরদীতে ১১ মিলিমিটার। ঢাকায় সামান্য বৃষ্টিপাত হয়েছে। এছাড়া বগুড়ায় আট মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিয়া জানান, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। তবে আগামী তিনদিনে আবহাওয়ায় খুব বেশি পরিবর্তন হবে না বলেও জানিয়েছেন তিনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ