বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

আন্দোলনের মাধ্যমেই সরকারের পতন ঘটানো হবে: গয়েশ্বর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ক্ষমতাসীন সরকারকে দেশ ও মানবতার শত্রু এবং গণতন্ত্র বিপন্নকারী আখ্যা দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, আন্দোলনের মাধ্যমেই তাদের পতন ঘটানো হবে। এরপর নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার দেশ পরিচালনার দায়িত্ব নেবে।

শনিবার (১৯ ফেব্রয়ারি) বিকেলে নয়াপল্টনে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের উদ্যোগে শীতার্ত প্রান্তিক মৎস্যজীবীদের মাঝে কম্বল বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় কম্বল বিতরণ করা হয়। এ সময় প্রান্তিক মৎস্যজীবীদের হাতে কম্বল তুলে দেন গয়েশ্বর চন্দ্র রায়।

এ সময় তিনি বলেন, বিগত দিনে আমরা যে হামলা-মামলা, গুম-খুনের কথা বলে এসেছি, এখন পৃথিবীর বিভিন্ন মানবাধিকার সংগঠনের প্রতিবেদনের মাধ্যমে সেই সত্য প্রমাণিত হয়েছে। জাতিসংঘের মানবাধিকার কমিটি গুমের বিষয়ে তদন্ত করছে। আইনশৃঙ্খলা বাহিনীর কয়েকজন সদস্যসহ একটি বিশেষ বাহিনীকে আমেরিকা নিষেধাজ্ঞা দিয়েছে, তাতে জাতি হিসেবে আমরা লজ্জিত। মানুষের মুখে মুখে ভেসে বেড়াচ্ছে এই নিষেধাজ্ঞা আরও বাড়বে, তাতে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ