বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

বৃষ্টির কবলে বইমেলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দুপুর থেকেই গুমোট বেধেছিল মেঘ। কালো মেঘে ঢাকা পড়ে যায় দুপুরের সূর্য।

বিকেল ৫টা বাজার আগেই নামলো ঝমঝমিয়ে বৃষ্টি। ভিজে গেল বইমেলা।

আবহাওয়ার পূর্বাভাস অনুসারে রাতে নামতে পারে ঝুম বৃষ্টি। সেই বৃষ্টির ধারাবাহিকতা রাখতেই যেন দুপুরেও দেখা গেল বৃষ্টির চোখ রাঙানি।

ধুলোহীন মাঠে বেশ ভালোই চলছিল মেলা। ক্রমেই ভিড় বাড়ছিল ক্রেতাদের। সবার হাত ভরা ছিল বই আর বইতে। এরপর বিকেল সাড়ে ৪টার দিকে বাধ সাধলো ফাল্গুনের বৃষ্টি। প্রথমে টিপটিপ, তারপর টপটপ। হালকা ঝড়ো বাতাসের সঙ্গে মোটামুটি তুমুল বৃষ্টিতে পড়ে দিগ্বিদিক ছুটতে শুরু করলেন ক্রেতারা। স্টলকর্মীরা হন্তদন্ত হয়ে পলিথিন দিয়ে ঢাকলেন বই, যতটুকু পারা যায়।

এ সময় মেলায় আগতরা মেলার আশ্রয়কেন্দ্রে স্থান নেন। অনেকেই বৃষ্টি মাথায় নিয়েই মেলার মাঠ ছাড়েন, আবার কেউ কেউ বৃষ্টিতে ভিজে ভিজেই টইটই করে ঘুরে বেড়িয়েছেন বইমেলা।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ