বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬ ।। ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১১ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঈদের নামাজ আদায় করে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ঈদুল আজহার দিনে নবীজি সা.-এর আমল সমূহ অনুপ্রবেশ ঠেকাতে পঞ্চগড় সীমান্তে সতর্কতামূলক মাইকিং ঈদের দিনে যেমন থাকছে আবহাওয়া জাতীয় ঈদগাহে ঈদুল আজহার নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী আল-আজহারে ঈদ উদযাপন: তাকবির, ত্যাগ ও বৈশ্বিক ভ্রাতৃত্বের মিলনমেলা ঈদের দিন তিন কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী প্রাচীন সভ্যতার দেশ মিশরে প্রবাসী বাংলাদেশিদের ঈদ উদযাপন তাকওয়া-আত্মশুদ্ধির অনন্য বার্তা নিয়ে হাজির পবিত্র ঈদুল আজহা: প্রধানমন্ত্রী আড়াইহাজারের আলোচিত আব্রাহাম হত্যা: মূলহোতা কাতার থেকে গ্রেফতার

ছাত্র জমিয়ত ধোবাউড়া উপজেলার কাউন্সিল সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ধোবাউড়া উপজেলায় ছাত্র জমিয়ত বাংলাদেশ ধোবাউড়া উপজেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার বেলা ১১টায় ধোবাউড়া উপজেলার সুবহানবাগ মসজিদে কাউন্সিল অনুষ্ঠিত হয়।

এসময় মুফতি আল আমীনকে সভাপতি ও হাফেজ তরিকুল ইসলাম মুক্তারকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ছাত্র জমিয়ত ময়মনসিংহ জেলার সিনিয়র সহ সভাপতি মাওলানা আবু তালহা এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা মতিউর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আবু তালহা বলেন, যখন তথাকথিত বিভিন্ন ছাত্র সংগঠন আমাদের ছাত্র সমাজের দেমাগ নষ্ট করার মিশনে লিপ্ত। তখন আমাদের বুজুর্গরা ছাত্র সংগঠনের প্রয়োজনিয়তা উপলব্ধি করে ১৯৯২ সালের ২৪ জানুয়ারী ছাত্র জমিয়ত গঠন করলেন। ছাত্র জমিয়তের অন্যতম কর্মসূচি হচ্ছে ব্যক্তি গঠন। আমাদের আগে নিজেকে গঠন করতে হবে। এরপর সমাজের নেতৃত্ব দেয়ার মতো যোগ্য হয়ে উঠতে হবে।

তিনি বলেন, সকলের কাছে আহবান থাকবে ধোবাউড়া উপজেলার প্রতিটি জায়গার আনাচে-কানাচে জমিয়তের দাওয়াত পৌঁছে দিতে হবে। সমাজের অসহায়, দরিদ্রের পাশে দাঁড়াতে হবে। ওয়ার্ডের স্থায়ী-অস্থায়ী সকল বাসিন্দা যেন সহি শুদ্ধ কোরআন পড়তে পারে, সহীহ্ দ্বীন বুঝতে পারে এজন্য টার্গেট নিয়ে প্লানওয়ারী কাজ আঞ্জাম দিতে হবে।

এসময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা ছাত্র জমিয়তের কলেজ বিষয়ক সম্পাদক মাওলানা আশিকুর রহমান যুব জমিয়তের ধোবাউড়া উপজেলার সাধারণ সম্পাদক মুফতি জসিমউদদীন ও মাওলানা উমর ফারুক প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ