মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

পারিবারিক কলহের জেরে ফেনীতে স্ত্রীর হাতে স্বামী খুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ফেনীতে পারিবারিক কলহের জেরে ঘুমন্ত স্বামীর ওপর গরম পানি ঢেলে দেওয়ার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। এ ঘটনার ৬ দিন পর কাউসার আলম তৈমুর (৪৫) নামে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।

আজ রোববার (১৭ এপ্রিল) বেলা সাড়ে ১১ টায় রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ণ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এ ঘটনায় নিহতের স্ত্রী খাদিজা বিনতে শামস রুপাকে গ্রেফতার করেছে পুলিশ। তৈমুর ফেনী শহরের শহীদ সেলিনা পারভিন সড়কের (নাজির রোডের) আবু তৈয়ব চৌধুরীর ছেলে ও ফেনীর ফ্রেন্ডশীপ ক্রিকেট ক্লাবের প্রতিভাবান সাবেক খেলোয়াড়।

এ বিষয়ে নিহতের ছোট ভাই তানজুর চৌধুরী বলেন, দীর্ঘ দিন ধরে তার ভাই ও ভাবীর মধ্যে ঝগড়া বিবাদ চলে আসছিল। গত ১১ এপ্রিল সকাল ৬টার দিকে চিৎকার শুনে তারা ছুটে গিয়ে দেখতে পায় গরম পানিতে তার ভাইয়ের শরীর ঝলসে দেওয়া হয়েছে।

সেখান থেকে তাকে প্রথমে ফেনী জেনারেল হাসপাতালে ও পরে চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে ঢাকা শেখ হাসিনা জাতীয় বার্ণ ইউনিটের আইসিইউতে তাকে চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকালে তার মৃত্যু হয়।

এদিকে গ্রেফতার হওয়ার আগে অভিযোগ অস্বীকার করে তৈমুরের স্ত্রী রুপা জানান, তাকে ফাঁসাতে অন্য কেউ এ চক্রান্ত করছে। সেদিন সেহরী খেয়ে তিনি ঘুমিয়ে ছিলেন। তার স্বামীর গায়ে কীভাবে গরম পানি পড়েছে তিনি তা জানেন না।

এদিকে, মৃত্যুর আগে তৈমুর তার জবানবন্দীতে লিখেছেন, তার স্ত্রী তাকে হত্যার উদ্দেশ্যে ঘুমন্ত অবস্থায় গরম পানি ঢেলে দিয়েছে। ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ নিজাম উদ্দিন বলেন, অভিযোগের প্রেক্ষিতে শনিবার সন্ধ্যায় রুপাকে গ্রেফতার করা হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ