মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

ছুটি ও বোনাসের দাবিতে শ্রমিকদের অবরোধ, পুলিশের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সাভারের আশুলিয়ায় ঈদের ছুটি ও বোনাসের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা। এ সময় পুলিশের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়ায় ২০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

রবিবার দুপুরে নবীনগর-চন্দ্রা মহাসড়কের পলাশবাড়ী এলাকায় অবস্থিত স্কাইলাইন গ্রুপের শ্রমিকেরা এ বিক্ষোভ করেন।

শ্রমিকেরা জানান, ওই কারখানাটিতে প্রায় ১৪০০ শ্রমিক কাজ করেন। ঈদের বোনাস না দিয়েই আগামী শনিবার থেকে কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এ ঘটনায় শ্রমিকেরা বোনাসের দাবি করলেও কর্তৃপক্ষ তাতে সাড়া না দেয়ায় শ্রমিকেরা কাজ বন্ধ করে দেয়। পরে বাধ্য হয়ে কর্তৃপক্ষ হাফ বোনাসের ঘোষণা দেয়। কিন্তু তা মেনে ফুল বোনাসের দাবিতে নবীনগর-চন্দ্র মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে শ্রমিকেরা।

কারখানার শ্রমিক মিজানুর রহমান বলেন, সকালে সুন্দরভাবে কাজ করছিলাম আমরা। এ সময় কর্তৃপক্ষ ঘোষণা দেয় ঈদের ছুটি ছয় দিন। এরপরে ১০টার দিকে তারা জানায় সাত দিন ছুটি দেওয়া হবে। এ কথা শুনে শ্রমিকেরা ১০ দিনের ছুটি ও ফুল বোনাসের দাবিতে নবীনগর-চন্দ্রা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম কামরুজ্জামান বলেন, ঈদের ছুটি ও বোনাসের দাবিতে রবিবার দুপুরে স্কাইলাইন গার্মেন্টসের শ্রমিকেরা বিক্ষোভ করেছেন। একপর্যায়ে তারা সড়ক অবরোধ করে বেশ কিছু পরিবহনে ভাঙচুর চালিয়েছে। এ সময় তাদের ছোড়া ইটপাটকেলে আমাদের ৪/৫ পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় আমরা শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে। এ ছাড়া যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কারখানার সামনে পুলিশ মোতায়েন রয়েছে বলেও জানান তিনি।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ