মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

টিফিনের টাকা বাঁচিয়ে পথচারীদের ইফতার বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সবাই কলেজ-বিশ্ববিদ্যালয় পড়ুয়া। লেখাপড়ার পাশাপাশি বিডি সাইক্লোহোলিক কিশোরগঞ্জ নামে একটি সংগঠন ।

এবার তারা টিফিনের টাকা বাঁচিয়ে রাস্তায় চলমান পথচারীদের মধ্যে ইফতার বিতরণ কর্মসূচি হাতে নিয়েছে।

রোববার (২৪ এপ্রিল) বিকেলে শহরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বর এলাকায় রিকশাচালক, পথশিশু ও শতাধিক পথচারীদের মাঝে ইফতার বিতরণ করা হয়।

সহসভাপতি রাইসা লাবিবা, সাধারণ সম্পাদক রুপশিসহ সংগঠনের ৫০ জন সদস্য ইফতারের প্যাকেট নিয়ে সেতুর পাশে সুশৃঙ্খলভাবে দাঁড়িয়ে পথচারীদের মধ্যে ইফতার বিতরণ করেন।

ফারাবি হাসান বলেন, সংগঠনের ৬০ জন শিক্ষার্থী নিজেদের টিফিনের টাকা জমিয়ে এই আয়োজন করে। সবাই সমানভাবে চাঁদা দিয়ে ১০০ জন মানুষকে ইফতার করানো হয়।

একটা সাইক্লিং কমিউনিটি তৈরি করে সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য কাজ করছেন বলেও জানায় সংগঠনের সদস্যরা।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ