মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত 

খাগড়াছড়িতে ৪৯৮টি উপকারভোগীর মাঝে জমি ও গৃহ প্রদান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুল কবির আরমান
খাগড়াছড়ি প্রতিনিধি>

সারাদেশের মতো খাগড়াছড়িতেও মুজিবর্ষ উপলক্ষে "বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না" প্রধানমন্ত্রীর এমন নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে ঈদ উপলক্ষে তৃতীয় পর্যায়ে ৪শ’ ৯৮টি উপকারভোগীর মাঝে ঘরের চাবি প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (২৬ এপ্রিল) সকালে খাগড়াছড়ি সদর উপজেলার মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে খাগড়াছড়ি জেলার ৯ উপজেলায় তৃতীয় পর্যায়ে খাগড়াছড়ি সদর উপজেলায় ৩৮টি, মহালছড়িতে ২৭টি, দীঘিনালায় ৬০টি, পানছড়ি ৮৭টি, রামগড়ে ৭২টি, গুইমারায় ৪৫টি, মাটিরাঙ্গায় ৫০টি, মানিকছড়ি ৩৫টি ও লক্ষীছড়িতে ৮৪টি ঘর হস্তান্তর করা হবে।

ঘর প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের মাঝে ঘরের চাবি হস্তান্তর করেন উপজাতীয় ভারত প্রত্যাগত শরনার্থী বিষয়ক টাস্কফোর্স'র চেয়ারম্যান (প্রতিমন্ত্রী) কুজেন্দ্র লাল ত্রিপুরা (এমপি)।

খাগড়াছড়ি উপজেলা নির্বাহী অফিসার জেসমিন আক্তারর সভাপতিত্বে জমি ও গৃহ হস্তান্তর অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস, জেলা পুলিশ সুপার মুহা. আবদুল আজিজ, সদর উপজেলা চেয়ারম্যান মুহা. শানে আলম, খাগড়াছড়ি সদর ইউনিয়নের চেয়ারম্যান জ্ঞান দত্ত ত্রিপুরা, গোলাবাড়ী ইউনিয়নের উল্লাস ত্রিপুরা, পেরাছড়া ইউনিয়নের তপন বিকাশ ত্রিপুরা, ভাইবোনছড়া ইউনিয়নের সুজন চাকমা, কমলছড়ি ইউনিয়নের সুনীল চাকমাসহ খাগড়াছড়ি জেলায় কর্মরত গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ