মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত 

হাটহাজারীতে বেসরফ ফাউন্ডেশন এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মাদ ইশতিয়াক সিদ্দিকী
হাটহাজারী প্রতিনিধি>

উত্তর চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় বেসরফ ফাউন্ডেশন এর উদ্যোগে অসহায়-গরীর-দুঃখী মানুষের মাঝে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে ঈদ সামগ্রী উপহার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সকাল ১০টায় হাটহাজারী পার্বতী উচ্চ বিদ্যালয়ের মাঠে ফাউন্ডেশন-এর চেয়ারম্যান এন.কে.এম ইরফান এর সভাপতিত্বে ঈদ সামগ্রী বিতরণ সম্পন্ন হয়।

❝শিক্ষা,সেবা ও আর্থ-সামাজিক উন্নয়ন❞ স্লোগানকে ধারণ করে গড়ে তোলা বেসরফ ফাউন্ডেশন বছর জুড়ে শিক্ষা ও সেবামূলক বিভিন্ন কার্যক্রম করে থাকে। এরই ধারাবাহিকতায় হাটহাজারী উপজেলা শাখা কর্তৃক কর্মহীন ও অসহায় পঞ্চাশটি পরিবারকে ঈদ সামগ্রী উপহার বিতরণ করা হয়েছে। প্রত্যেক পরিবারের জন্য তেল, চিনি, দুধ, নুডুলস, আটা, লাচ্ছা সেমাই, লাল সেমাই, লবণ, পেঁয়াজ, বাদাম, কিসমিস সম্বলিত একটি করে প্যাকেট হস্তান্তর করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বেসরফ গ্ৰুপ অব বাংলাদেশের সম্মানিত চেয়ারম্যান অ্যান্ড ম্যানেজমেন্ট ডিরেক্টর এন.কে.এম ইরফান, সিইও এমদাদ উল্লাহ, বাংলাবাড়ির পরিচালক ইশতিয়াক সিদ্দিকীসহ বেসরফ ফাউন্ডেশন হাটহাজারী উপজেলা কার্যকরী পরিষদের সদস্যবৃন্দ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ