মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত 

১১ যাত্রী নিয়ে মাঝ পদ্মায় স্পিডবোটডুবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটের পদ্মাসেতুর কাছে বাংলাবাজারগামী ১১ যাত্রী নিয়ে একটি স্পিডবোট ডুবে গেছে। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে দুর্ঘটনাটি ঘটে।

বিআইডব্লিউটিএ'র বাংলাবাজার ঘাট সূত্র জানিয়েছে, ডুবে যাওয়া বোটের সব যাত্রীকে উদ্ধার করা হয়েছে। কেউ নিখোঁজ নেই।

জানা গেছে, শনিবার সকালে শিমুলিয়া থেকে একটি স্পিডবোট শিবচরের বাংলাবাজার ঘাটের উদ্দেশে রওনা হয়। বোটটি পদ্মাসেতুর কাছে এলে ঢেউয়ের ধাক্কায় তলা ফেটে বোটটি ডুবে যায়। খবর পেয়ে স্থানীয় জেলেরা ও নৌপুলিশের টিম গিয়ে সব যাত্রীকে উদ্ধার করে।

এদিকে ঘাটের একটি সূত্র জানিয়েছে, শিমুলিয়া থেকে ধারণ ক্ষমতার বেশি যাত্রী নিয়ে বাবু নামের একটি স্পিডবোট। বোটটির চালক ছিলেন মো: উজ্জ্বল। সেতু এলাকা পার হওয়ার সময় প্রচণ্ড ঢেউয়ের ধাক্কায় বোটটি ডুবে যায়। তবে তিনজন যাত্রী নিখোঁজ রয়েছেন বলে অসমর্থিত একটি সূত্র জানিয়েছে।

কাঁঠালবাড়ী নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো: জাহানুর আলী বলেন, বোটটি তলা ফেটে ডুবে যায়। তবে সব যাত্রীকে উদ্ধার করা হয়েছে। কেউ হতাহত ও নিখোঁজ নেই।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ