শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
ঢাকায় চিকিৎসাধীন জমিয়ত নেতাকে দেখতে গেলেন মহাসচিব আফেন্দী বুফে রেস্তোরাঁয় যা খাবেন, যেসব এড়িয়ে চলবেন ত্রাণ বিতরণে গিয়ে দুর্ঘটনায় আহত ইসলামি সংগীতশিল্পী আবু সুফিয়ান অকল্যান্ডে মসজিদ উদ্বোধন, জুমার খুতবা দিলেন রাবেতার মহাসচিব জুলাই শহীদদের স্মরণে দোয়া ও গণভোটের রায় বাস্তবায়নের দাবি বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০০ পরিবারকে পাকা ঘর দেবে আস-সুন্নাহ, তালিকা শুরু আন্দোলনের ডাকের মুখে কলকাতায় মসজিদে নামাজে নিষেধাজ্ঞা ত্রাণ বিতরণ অনুষ্ঠানে মঞ্চ ভেঙ্গে পড়ে গেলেন অর্থমন্ত্রী রাজধানীর কামরাঙ্গীরচরে জুতার কারখানায় অগ্নিকাণ্ড বন্যাদুর্গতদের সহায়তায় সরকারি-বেসরকারি উদ্যোগ অব্যাহত: স্বরাষ্ট্রমন্ত্রী 

রাশিয়া-ভারত গম রপ্তানিতে আগ্রহী : খাদ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাশিয়া ও ভারত বাংলাদেশে গম রপ্তানিতে আগ্রহ দেখিয়েছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

মঙ্গলবার (২৪ মে) গণমাধ্যমের সঙ্গে আলাপ কালে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, ভারতের ৭ থেকে ৮টি কোম্পানি গম রপ্তানিতে আগ্রহ দেখিয়েছে। এসব কোম্পানি আমাদেরকে অফার লেটার পাঠিয়েছে। আমরা আবার অফার লেটারগুলো ভারতের দূতাবাসে পাঠিয়ে তাদের যোগ্যতা যাচাই করে দেখছি।

মন্ত্রী বলেন, অফার দেওয়া কোম্পানিগুলোর গম রপ্তানির মতো যোগ্য কি না, তা যাচাই-বাছাই করে এবং দাম নির্ধারণের পর গম আমদানি করা হবে। তাদের যোগ্যতা ও দরদামের বিষয়টি মিলে গেলেই গম আমদানি শুরু করবো।

খাদ্যমন্ত্রী বলেন, সোমবার রাশিয়া থেকেও গম রপ্তানির একটি অফার লেটার এসেছে। রাশিয়া থেকে গম আনায় কখনো অসুবিধা ছিল না। যুদ্ধ শুরু হওয়ার পরে ডলারে পেমেন্ট করার বিষয়ে একটা সমস্যার সৃষ্টি হয়েছিল। খাদ্যশস্য ডলারে পেমেন্ট বিষয়ে দুই থেকে তিন দিন আগে আমেরিকা তাদের এমবার্গো তুলে নেওয়ায় আর কোনো অসুবিধা নেই।

মন্ত্রী বলেন, আমরা ভারত থেকে কখনো গম আমদানি করিনি। শুধু যুদ্ধের কারণে ছয়টা টেন্ডার করা হয়েছে। প্রতি টেন্ডারে ৫০ হাজার টন করে এবং ৩ লাখ টন গম এলসি খোলা হয়েছে। এর মধ্যে দেড় লাখ টন গম বাংলাদেশে পৌঁছে গেছে। আর বাকি দেড় লাখ টন আসার অপেক্ষায় রয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ