শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘সুন্দর বাংলাদেশ গড়ার কাজ তরুণদেরই শুরু করতে হবে’ ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় মহিলা ইউনিটের ৩৬ সদস্যের কমিটি ঘোষণা ‘বিএনপি-জামায়াত ক্ষমতার বলয়ে ঢুকে সংস্কার থেকে সরে এসেছে’ নামাজ দীনের স্তম্ভ, অন্য সব আমল যাচাইয়ের মাপকাঠি: শায়খ জুহানি বিশ্বমানের একটি জামিয়ার গল্প যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন

হিজরি নববর্ষের শুভেচ্ছা জানালেন এরদোগান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: হিজরি নববর্ষ উপলক্ষে তুর্কি জনগণ ও বিশ্ব মুসলিম উম্মাহকে শুভেচ্ছা জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তায়েব এরদোগান। এক টুইটবার্তায় এই শুভেচ্ছা জানান তিনি।

টুইট বার্তায় এরদোগান বলেন, হিজরি নববর্ষ ১৪৪৪ উপলক্ষে আমি অন্তরের অন্তস্তল থেকে তুরস্ক ও সারা বিশ্বের মুসলিমদের প্রতি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এরপর তিনি সবার কল্যাণ কামনা করে আরও লেখেন, নতুন বছরে মহান আল্লাহর কাছে পুরো মানবজাতির শান্তি ও সমৃদ্ধি কামনা করছি।

শুভেচ্ছা বার্তার শেষে এরদোগান হ্যাশট্যাগ লিখে হিজরি নববর্ষ ব্যবহার করেন। টুইট বার্তায় পবিত্র মসজিদুল হারামের ছবিসংবলিত একটি পোস্টার প্রকাশ করা হয়। তাতে আরবি ও তুর্কি ভাষায় লেখা আছে ‘শুভ হিজরি নববর্ষ।’

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ