শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘বিএনপি-জামায়াত ক্ষমতার বলয়ে ঢুকে সংস্কার থেকে সরে এসেছে’ নামাজ দীনের স্তম্ভ, অন্য সব আমল যাচাইয়ের মাপকাঠি: শায়খ জুহানি বিশ্বমানের একটি জামিয়ার গল্প যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি

হিজরি নববর্ষে পরানো কাবার গিলাফের অজানা কিছু তথ্য

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নতুন বছর উপলক্ষে গতকাল পবিত্র কাবা ঘরের গিলাফ পরিবর্তন করা হয়। দীর্ঘদিন দিনের প্রথা ভেঙে এবারই প্রথম নতুন বছরের প্রথমদিন এই গিলাফ পরিবর্তন করা হয়েছে। এর আগে হজের দিনে করা হতো।

হিজরি সালকে গুরুত্ব দিতেই প্রথমবার প্রথা ভেঙে পবিত্র কাবার গিলাফ পাল্টানো হয়েছে। আজ (বাংলাদেশ) ১ মহররম। হিজরি নববর্ষ। একজন মুসলিম হিসেবে আরবী সাল জানা আমাদের নৈতিক দায়িত্ব। এটাই স্মরণ রাখা উদ্দেশ্য। এ উদ্দেশ্যেই হারামে স্থানীয় সময় পহেলা মহররম পবিত্র ঘরে নতুন গিলাফ পরিধান করানো হয়েছে।

এবারের গিলাফটি ৬৫৮ বর্গমিটার। গিলাফটি তৈরিতে ৬৭০ কেজি কালো রেশম কাপড় ব্যবহার করা হয়েছে। ৪৭টি কাপড়ের টুকরোকে বিশেষ মেশিনে সেলাই করা হয়েছে সোনা ও রুপার প্রলেপযুক্ত সুতো দিয়ে।

এরপর কালো গিলাফের গায়ে মেশিনের ছাপ দিয়ে লেখা হয় রব্বে কাবার নাম ও গুণাবলি। এছাড়াও গিলাফে মোট ১০০ কেজি রুপা এবং ১২০ কেজি স্বর্ণ ব্যবহার করা হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ